Anant Ambani-Radhika Merchant wedding: ছেলের গায়ে হলুদে ছক ভাঙা পোশাক নীতা আম্বানির
শিল্পপতির ঘরণী হলে কি হবে বরবরই ফ্যাশন দুরস্ত নীতা আম্বানি। প্রতিটি ইভেন্টেই তাঁর সাজ পোশাক নজর কাড়ে। সে পারিবারিক অনুষ্ঠানই হোক আবার কর্পোরেট কোনও অনুষ্ঠানই হোক। সাধারণত শাড়ি এবং ল্যাহেঙ্গাতেই বেশি দেখা গিয়েছে নীতা আম্বানিকে।
কিন্তু ছেলের গায়ে হলুরে অনুষ্ঠানে একেবারে ছক ভাঙা পোশাক পড়লেন তিনি। অনন্ত-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে সালোয়ার স্যুটে দেখা গেল তাঁকে। সেলিব্রিটি ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা সালোয়ার শ্যুটে আরও সুন্দরী দেখাচ্ছিল নীতা আম্বানিকে।

রুপোলি জরি দিয়ে কাজ করা ছিল সালোয়ার স্যুটের হাতায়। তার সঙ্গে অ্যান্টিক জরদৌজি কাজের দোপাট্টা নিয়েছিলেন তিনি। তার সঙ্গে সোনার মাঙ্গটিকা এবং রুপোলি ঝুমকো পড়েছিলেন কানে। মেক আপ ছিল হালকা। আর তাতেই লুক আরও খুলে গিয়েছে। পাপারাৎজিদের ক্যামেরা কেবল নীতার দিকেই ঘুরেছে।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান হবে ১২ জুলাই। তার আগে প্রতিদিনই একটি একটি করে অনুষ্ঠান হয়ে চলেছে। সঙ্গীত, গ্রহ শান্তি পুজো থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠানও হয়ে গেল। এবার মেহেন্দি অনুষ্ঠান বসবে। জিও কনভেনশন সেন্টারে বসবে বিয়ের আসর।
১৪ জুলাই রিসেপশন। সেদিন উপস্থিত থাকতে পারেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তাঁর স্ত্রী। াঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বলিউডের তাবর তারাকারা তো উপস্থিত থাকবেনই। এমনকী রাজনৈচতিক দলের নেতা নেত্রীরাও উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে এবং রিসেপশনে। তার জন্য বিকেসির সব হোটেল বুকিং হয়ে গিয়েছে। সেখানে এক রাতের হোটেল ভাড়ার পৌঁছে গিয়েছে ১ লক্ষ টাকায়।












Click it and Unblock the Notifications