বিবাহবিচ্ছেদের পথে তারকা দম্পতি, সাংসদ স্ত্রী নুসরত জাহানকে নোটিশ পাঠালেন নিখিল জৈন
বিবাহবিচ্ছেদের পথে তারকা দম্পতি, সাংসদ স্ত্রী নুসরত জাহানকে নোটিশ পাঠালেন নিখিল জৈন
২০১৯ সালে ঘটা করেই ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরত জাহান ও নিখিল জৈন। কিন্তু বিয়ের দেড় বছর যেতে না যেতেই বৈবাহিক সম্পর্কে ছেদ পড়তে চলেছে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের।

আনফলো সোশ্যাল মিডিয়ায়
বেশ কিছুদিন ধরেই নুসরত ও নিখিল সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে রেখেছিলেন। টলিপাড়াতেও এ নিয়ে কম গুঞ্জন চলছে না। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নুসরতের থেকে বিবাহ বিচ্ছেদের দাবি করেছেন স্বামী নিখিল জৈন। তবে এখনই তিনি এ বিষয়ে কিছু বলতে নারাজ।

নুসরতকে নোটিশ নিখিলের
বিশেষ সূত্রের খবর, নিখিল ইতিমধ্যে তাঁর সাংসদ স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। টলি পাড়ার অনেকের ধারণা, নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার পেছনে রয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত, যিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। বহুদিন ধরেই নুসরত ও যশকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল। এমনকী তাঁরা দু'জনে রাজস্থানে ছুটি কাটাতেও গিয়েছিলেন। তবে এইসব নিয়ে কোনওদিনই নিখিলকে মুখ খুলতে দেখা যায়নি। বরং তিনি স্ত্রী ছাড়া একাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বুঝিয়েছেন যে তিনি কিন্তু একই রয়েছেন। কিন্তু নুসরতের যে তাঁর কাছে ফিরে আসার কোনও লক্ষণ নেই, তা বুঝতে পেরেই তিনি এই দাম্পত্য জীবনের ইতি ঘটাতে চাইছেন।

বিয়ে ২০১৯ সালে
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর পরই নিখিল ও নুসরত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই উভয়ের সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে বহু ছবি দেখা যায়। ২০২০ সালের দীপাবলির সময় শেষ নিখিল ও নুসরতকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখান গিয়েছিল, কিন্তু ওটা শেষ ছবি।

নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার নুসরতের
একসঙ্গে না থাকলেও নিখিলের ক্রেডিট কার্ড এখনও ব্যবহার করে চলেছেন নুসরত। তাতে অবশ্য আপত্তি জানাননি নিখিল। তবে মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরত মোটা টাকা খোরপোষ দাবি করতে পারেন। কারণ তাঁর অতীতের সম্পর্কে থেকেও সেরকমই কিছু বিষয় উঠে এসেছে। তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তাঁর বোন নুজহত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল।












Click it and Unblock the Notifications