নুসরত-যশের পর পর পোস্টে ঝড় ওঠার পর নিখিলের নয়া সোশ্যাল মিডিয়া বার্তা কোনদিকে ইঙ্গিত করছে

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক ঘিরে গত কয়েক মাসে একের পর এক পট পরিবর্তন হয়েছে। নুসরত, যশ ও নিখিলকে ঘিরে একের পর এক বিবৃতি পাল্টা বিবৃতি এসেছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে নুসরতের বেবি বাম্পের ছবি যেমন ভাইরাল হয়, তেমনই যশের পোস্টও বাড়তি গুরুক্ব পায়। এমন অবস্থায় নিখিলের নয়া পোস্ট কাকে ঘিরে ইঙ্গিত করছে সেদিকে নজর সকলের।

যশের পোস্ট

যশের পোস্ট

পিতৃ দিবসের টলিউডের বাকি তারকাদের মকোই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করেন যশ দাশগুপ্ত। ইঙ্গিতবহ সেই পোস্টে একজন বাবার স্বার্থত্যাগের কথা প্রকাশ্যে আসে। এছাড়াও ভালোবাসা নিয়ে কয়েকটি লাইন পোস্ট করেন যশ। সেই পোস্টে যশের বার্তার পরই এদিন নিখিলের পোস্ট ঝড় তুলল।

কী লিখেছিলেন যশ?

কী লিখেছিলেন যশ?

প্রকৃত ভালোবাসা বিরল । তবে মিথ্যা বাক্য আর ভুয়ো প্রতিশ্রুতি সর্বত্র। ঠিক এই বার্তা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন যশ। এই বক্তব্যের ঠিক আগের দিন যশের পোস্টে লেখা ছিল, যা কিছু আঘাত করে তাই যেন আর্শীর্বাদ হয়ে ফেরে। অন্ধকারই যেন প্রদীপ। বাঁধার প্রাচীর নতুন কিছু খোঁজার উৎস। ব্যর্থতার চাবি দিয়েই রাজত্বের দরজা খোলে।

'কুল' মুডে নিখিল কী লিখলেন?

'কুল' মুডে নিখিল কী লিখলেন?

এদিকে নুসরতের বন্ধু যশের এই পোস্ট ইন্টারনেট মাধ্যমে যখন ঝড় তুলেছে, তখন নিখিল জৈন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন এক বার্তা। সেখানে লেখা রয়েছে, 'সূর্য রশ্মি তোমার গায়ে এসে পড়বে যখন জেনেই গিয়েছ , তখন নিজের চরকায় তেল দাও।' এমনকি নিখিলের পোস্ট করা ছবির শার্টেও লেখা রয়েছে, 'কিপ কাম সে কাম'।

নুসরতের পোস্ট

নুসরতের পোস্ট

অন্যদিকে, নুসরত জাহান রবিবারই তাঁর বেবি বাম্প দেখিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। তাতে লেখা রয়েছে , দয়াভাব তথা উদারতা সব কিছু বদলে দেয়। এরপরই নিখিলের ওই পোস্ট কাউকে উদ্দেশ্য করে লেখা রয়েছে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+