রেজিস্ট্রি করতে বারংবার অসম্মতি জানান নুসরত, চাঞ্চল্যকর অভিযোগ নিখিল জৈনের

নুসরতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিখিলের

নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ, লিভ–ইন করতেন তাঁরা, এমনটাই বিবৃতি জারি করে দাবি করেছেম তৃণমূলের সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান রুহি। গত কয়েকদিন ধরে নুসরত জাহান ও নিখিল জৈনের বৈবাহিক সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যার সূত্রপাত নুসরতের অন্তঃসত্ত্বা খবরের গুজব নিয়ে। তবে বুধবার সাংসদ তারকার এই বিবৃতির পর চুপ করে থাকেননি নিখিল জৈন। তিনিও পাল্টা জবাব দিয়েছেন তাঁর স্ত্রীকে। নিখিল জানিয়েছেন নুসরতের দাবি একেবারে অসত্য–ভিত্তিহীন।

সিনেমার শুটিংয়ের পর থেকে আচরণে বদল

সিনেমার শুটিংয়ের পর থেকে আচরণে বদল

নিখিল জৈন বলেন, '‌২০২০ সালের অগাস্টে একটি সিনেমার শুটিংয়ের পর থেকেই তাঁর আচরণে বদল আসতে শুরু করে। কেন ‌আমার প্রতি তার আচরণ বদলে যায় তা নুসরত ভালো বলতে পারবে। এরপর তাকে নিয়ে নানা তথ্য আসতে শুরু করে, যা শোনার পর আমার তাকে প্রতারক বলেই মনে হয়েছে।'‌ প্রসঙ্গত, গত বছরের অগাস্টে এসওএস কলকাতা ছবির শুটিং চলছিল। এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন নুসরত ও যশ। নুসরতের বিরুদ্ধে নিখিল অভিযোগ করেছেন যে বিয়ের পর গৃহঋণ মেটাতে টাকা দিয়েছিলেন যার অনেক টাকা বকেয়া রয়েছে। নিখিলের বিরুদ্ধে টাকা-গয়না নিয়ে নুসরতের দাবিও অসত্য বলে দাবি করেন নিখিল।

 রেজিস্ট্রিতে অসম্মতি নুসরতের

রেজিস্ট্রিতে অসম্মতি নুসরতের

এরপর নিখিল আরও অভিযোগ করে বলেন, '‌২০১৯ সালে তুরস্কে গিয়ে নুসরতকে বিয়ে করি, কলকাতায় রিসোপশনও হয়। এরপর বারবার রেজিস্ট্রি করতে বলা সত্ত্বেও তাতে রাজি হয়নি নুসরত। তবে আমরা স্বামী-স্ত্রীর মতোই একসঙ্গে থাকতাম।'‌ নিখিল জানিয়েছেন যে গত বছরের ৫ নভেম্বর নুসরত জিনিস ও কাগজপত্র নিয়ে বাড়ি ছেড়ে দেন। এর আগে নিখিল জানিয়েছিলেন যে তিনি নুসরতের বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন যার শুনানি জুলাইতে রয়েছে। এছাড়াও বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেন তিনি।

তবে নুসরত জানিয়েছেন যে তাঁর বিয়ে বৈধ নয় তাই বিবাহবিচ্ছেদের প্রশ্ন ওঠে না। নুসরত বিবৃতিতে বলেন, '‌আমি নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়।'‌ এরই মাঝে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়েও নিখিল জানিয়েছেন যে এই সন্তান তাঁর নয়।

 যশ–নুসরত সমীকরণ

যশ–নুসরত সমীকরণ

প্রসঙ্গত, গত বছরের পুজোর পর থেকেই যশ-নুসরতের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে শুরু করে। নভেম্বর থেকে নুসরত ও নিখিল আলাদা থাকার প্রধান কারণই ছিল যশ। এমনকী তাঁরা রাজস্থানেও ঘুরতে যান বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি নুসরত তাঁর ও যশের সম্পর্ককে মেনে নিয়েছেন।

 নিখিলের পোস্ট

নিখিলের পোস্ট

বৃহস্পতিবার নিখিল তাঁর ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, '‌আপনি যখন ভালোর দিকে মনোনিবেশ করেন তখন তা আরও ভালো হয়।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+