নওয়াজউদ্দিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীহারিকা, যা বললেন তাতে লজ্জা পাবেন

বইটিতে নওয়াজ ও প্রাক্তন মিস ইন্ডিয়া নীহারিকা সিং এর ঘনিষ্ঠতার খোলামেলা বিবরণ আপাতত লাইমলাইটে। সূত্রের খবর, নীহারিকাকে নিয়ে মুখরোচক এই ঘটনা প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে নওয়াজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

তাঁর জীবনী 'অ্যান অর্ডিনারি লাইফ' বইটিতে নওয়াজ তাঁর 'মহিলা সঙ্গ' নিয়ে অনেক কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন। কার সাথে তিনি ওয়ান নাইট স্ট্যান্ড রেখেছেন, কার সঙ্গে তিনি প্রেমের বিষয়ে এগিয়ে গিয়েছেন অথবা কার সঙ্গেইবা সহবাস করেছেন তা নিয়ে খুল্লাম খুল্লা সমস্ত বিবরণ দিয়ে খবরের শিরোনামে এসেছেন নওয়াজ। এছাড়াও বইটিতে নওয়াজ ও প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী নীহারিকা সিং এর ঘনিষ্ঠতার খোলামেলা বিবরণ আপাতত লাইমলাইটে। সূত্রের খবর, নিহারিকাকে নিয়ে মুখরোচক এই ঘটনা প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে নওয়াজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিনেত্রী।

নওয়াজউদ্দিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীহারিকা, যা বললেন তাতে লজ্জা পাবেন

এদিকে, নওয়াজের এই কার্যকলাপ নিয়ে অত্যন্ত অস্বস্তিতে নীহারিকা সিং। তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, " ২০০৯ সালে নওয়াজ ও আমার মধ্যে খুব অল্পদিনের সম্পর্ক ছিল, 'মিস লাভলি' ছবির শ্যুটিং এর সময় অল্প কিছু মাসের সম্পর্ক ছিল মাত্র।" তিনি জানিয়েছে, আজ যখন তাঁকে ফারের চাদের মুড়ে এক সম্মোহনী মহিলা হিসাবে তুলে ধরা হচ্ছে , যাঁকে বেডরুমের নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন নওয়াজ, এসব দেখে তখন নীহারিকার হাসি পাচ্ছে। নীহারিকার দাবি, এই বই বিক্রি করার জন্য নওয়াজ এই দাবি করেছেন। পাশাপাশি নীহারিকা দাবি করেছেন যে সমস্ত ঘটনা নওয়াজ লিখেছেন বইটিতে, তা বানানো। এই ধরনের কোনও ঘটনার কথা নীহারিকার জানা নেই।

প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী নীহারিকা সিংএর দাবি, নওয়াজের এই সমস্ত কথা থেকে বোঝা যায় যে তিনি মহিলাদের সম্মান করতে মোটেও আগ্রহী নন। আর এই কারণের জন্যই নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে বলেও জানান নীহারিকা। এদিন, নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে কটাক্ষ করে নীহারিকা জানিয়েছেন ,'ওঁর অভিনয় দক্ষতা স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ থাকুক আমি চাই, সব কিছুর পরও আমি তাঁর শুভ কামনা করি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+