স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ভারতে প্রথম হোলি পার্টিতে মাতলেন নিক
ভারতে রঙের উৎসব মানেই হোলি। লাল, হলুদ, সবুজ, গোলাপি, নীল এত রঙের সম্ভার সব একসঙ্গে দেখা যায় হোলিতে। আর প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী তথা গায়ক–সঙ্গীতকার নিক জোনসের কাছে এই অভিজ্ঞতা একেবারেই প্রথম। শুক্রবার মুম্বইতে ইশা আম্বানির হোলি পার্টিতে স্ত্রী প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে দারুণ মজা করলেন নিক।

ইশা আম্বানির হোলি পার্টির ছবি নিক সোশ।আল মিডিয়াতে পোস্ট করেন। এই পার্টিতে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের দেখা গিয়েছে। তার মধ্যে স্টার দম্পতি নিক–প্রিয়াঙ্কার জৌলুসই আলাদা শুক্রবার দু’জনেই সাদা ড্রেস ও হলুদ জুতো, ম্যাচিং পোশাকে গাড়ি থেকে নামলেন তাঁরা। নিক ইনস্টাতে দু’টি ছবি ও ভিডিও শেয়ার করেন। যেখানে নিক রঙে রঙে রঙীন হয়ে উঠেছেন।
একটি ছবিতে নিক তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন এবং অন্য ছবিতে নিক–প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাপুর। এর সঙ্গে নিক একটি সেলফি ভিডিও পোস্ট করেন যেখানে গোটা পার্টির ছবি উঠে এসেছে। নিক ক্যাপশন দিয়েছেন, 'আমার প্রথম হোলি! আনন্দ ও মজা করে উৎসবটা উপভোগ করছি আমার দ্বিতীয় বাড়ি ভারতে’। প্রিয়াঙ্কা–নিক শুধু নন, ভিকি কৌশল, রাজকুমার রাও, জ্যাকলিন ফার্নান্ডেজ, হুমা খুরেশির মতো তারকাদেরও দেখা গেল আম্বানির হোলি পার্টিতে।
সম্প্রতি অ্যামাজন স্টুডিয়োর মা আনন্দ শীলা–সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। ব্যারি লেভিনসনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। এছাড়াও নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগার-এ রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে দেশি গার্লকে। এদিকে কিছুদিন আগেই হ্যাপিনেস বিগিনংস ট্যুর শেষ করেছেন নিক। দ্য ভয়েস- রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যেতে চলেছে তাঁকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications