প্রিয়াঙ্কার জন্মদিনে কত টাকার কেক কিনেছেন নিক জানলে চমকে যাবেন

বিয়ের পর থেকেই টিনসেল টাউনে খবরের শিরোনামে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

বিয়ের পর থেকেই টিনসেল টাউনে খবরের শিরোনামে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। হানিমুন থেকে শুরু করে নিক জোনাসের কনসার্টে যাওয়া। দেওরের বিয়েতে অংশ নেওয়া। প্রিয়াঙ্কা-নিকের ছবি ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ছবি দেখেই বোঝা যায় বলিউড কন্যেকে বেশ আদর যত্নেই রেখেছেন নিক। কয়েকদিন আগেই বিয়ের পর প্রথম জন্মদিন সেলিব্রেশন সেরেছেন সুন্দরী।

মিয়ামিতে জন্মদিন পালন

মিয়ামিতে জন্মদিন পালন

এলাহি আয়োজন হয়েছিল মিয়ামিতে। সেখানে বন্ধু-বান্ধব মা-কে নিয়ে জন্মদিনের পার্টি করেছেন প্রিয়াঙ্কা নিক। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায ভাইরাল হয়েছে। পার্টির থেকেও যে খবরটি সকলকে চমকে দিয়েছে, সেটা প্রিয়াঙ্কার জন্মদিনের কেক। লাল রঙের তিন ধাপের কেকটি এতোটাই মনোরম ছিল যে সেটা কেটে খেতেও কষ্ট হবে।

বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিন

বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিনের সেলিব্রেশনে কোনও কসুর রাখেননি নিক। হাত খুলে খরচা করেেছন। যার প্রমাণ এই কেক। দাম শুনলে চমকে যাবেন সকলেই। বলিউডের সুপারস্টার নায়িকা বউয়ের জন্য ৫০০০ মার্কিন ডলার খরচ করে কেক কিনেছেন নিক। ভারতীয় মূদ্রায় যার দাম ৩ লাখ ৪৫ হাজার টাকা।

প্রিয়াঙ্কার প্রতি নিকের ভালোবাসা

নিক বউের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখেই কেরের ডেকোরেশন করিয়েছিলেন। লাল এবং সোনালি রঙের থিমে সাজানো হয়েছিল কেকটি। কেক আর্টিস্ট জানিয়েছেন, এই বিলাসবহুল চকোলেট এবং ভেনিলা ফ্লেভারের কেকটি বেক করতে সময় লেগেছে ২৪ ঘণ্টা অর্থা‌ৎ প্রায় ১ দিন।

কেকের সাজ

মিয়ামির এক কেক প্রস্তুত কারক সংস্থা জানিয়েছেন কেকটি তৈরি করার পর নিকের ইচ্ছে মতোই লাল এবং সোনালি রঙের ক্রিম এবং গ্লিটার দিয়ে সাজানো হয়েছে। কারণ জন্মদিনের সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পোশাকের রং ছিল লাল। তাই অর্ডার পূরণ করার পর শিল্পী নিজে দ্বিতীয়বার কেকটিকে দেখার সুযোগ পাননি। মা মধু চোপড়া, বোন পরিণিতি চোপড়া সহ একাধিক ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে প্রায় তিন দিন ধরে চলেছে প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+