মির্জাপুর থেকে পাতাললোক, আসছে অত্যন্ত জনপ্রিয় এইসব ওয়েব সিরিজের পরবর্তী সিজন

মির্জাপুর থেকে পাতাললোক, আসছে অত্যন্ত জনপ্রিয় এইসব ওয়েব সিরিজের পরবর্তী সিজন

বর্তমানে মোবাইলের যুগে এককথায় হাতের মুঠোয় চলে এসেছে বিনোদন জগত। আর সেক্ষেত্রে এখন হলে গিয়ে সিনেমা দেখের রীতি প্রায় ভুলতেই বসেছেন দর্শক মহল, শুধুমাত্র তাই নয়, এখন আর ঘণ্টার পর ঘণ্টা টিভির সামনে বসে সিরিয়াল দেখার নেশাতেও ভাঁটা পড়েছে। আর তার বদলে বাজার দখল করতে এসে গিয়েছে একচেটিয়া ওয়েব সিরিজ। এক্ষেত্রে অভিনয় থেকে কন্টেন্ট সবেতেই লেগেছে অভিনবত্বের ছোঁয়া। বাংলা প্রবাদ 'এ বলে আমায় দেখো ও বলে আমায়'এর মত খানিক অবস্থা বলেই মত ক্রিটিকদের। কিন্তু জনপ্রিয়তার নিরিখে যে সকল ওয়েব সিরিজ তোলপাড় করেছে ওটিটির দুনিয়া তাই অল্পেতে মোটেই স্বাদ মেটাতে নারাজ দর্শক। আর তাঁদের চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা নিয়ে আসতে চলেছেন সেই সকল অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজের সিক্যুয়েল।

মির্জাপুর সিজন ৩

মির্জাপুর সিজন ৩

'কুছ লোগ বাহুবলী প্যায়দা হোতে হ্যায়, কুছ লোগোকো বানানা পারতা হ্যায়'। এরকমই একাধিক সুপারহিট ডায়লগ, অসামান্য অভিনয় আর টানটান স্টোরি লাইনের জেরে এখনও পর্যন্ত সকলের কাছে রাজার আসনেই বসে আছে মির্জাপুর। আগের দুটি সিরিজে তোলপাড় করেছে গুড্ডু পণ্ডিত, কালীন ভাইয়া, বাবলু পণ্ডিত, মুন্না, গোলুরা। আর এবার 'অ্যাটাক মে ভি গান, ডিফেন্স মে ভি গান' নিয়ে ফের ওটিটিতে রাজ করতে হাজির হচ্ছে মির্জাপুর সিজন ৩। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, অভিনীত এই সিরিজ অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের মধ্যে একটি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এর প্রথম সিজন। প্রথম দুই সিজন সুপারহিট হওয়ার পর এবার আসতে চলেছে মির্জাপুর-এর তৃতীয় সিজন। চলতি বছরের শেষেই আসতে পারে মির্জাপুর-৩।

 পাতাললোক

পাতাললোক

প্রকাশিত হতেই চর্চা আর বিতর্কের মুখোমুখি হয়েছিল ওয়েব সিরিজ পাতাললোক। কিন্তু সবকিছুকে ছাপিয়ে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে এই ওয়েব সিরিজটি। অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েব সিরিজটির প্রথম সিজনই খুব জনপ্রিয় হয়েছে। আর সেই কথা মাথায় রেখেয় এবার এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে আসতে চলেছেন মেকাররা। সবকিছু ঠিক থাকলে ডার্ক স্টোরিলাইনের এই সিরিজটির দ্বিতীয় সিজনের কাজ শুরু হবে তাড়াতাড়ি।

দ্য ফ্যাবুলাস লাইফস অফ বলিউড ওয়াইফস

দ্য ফ্যাবুলাস লাইফস অফ বলিউড ওয়াইফস

বলিউডের তাবড় তারকাদের ব্যক্তিগত জীবন কেমন? এই প্রশ্নের উত্তরে কী না কী করে থাকেন ফ্যান থেকে রিপোর্টার সকলেই। এমনকি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের অন্ত থাকেনা সকলের। কিন্তু তারকাদের স্ত্রীরা যারা ক্যামেরার সঙ্গে যুক্ত নন, কেমন কাটে তাঁদের জীবন মূলত সেইসকল ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'দ্য ফ্যাবুলাস লাইফস অফ বলিউড ওয়াইফস' ওয়েব সিরজটি। এর প্রথম সিজনে অভিনেতা সমীর সোনির স্ত্রী নিলম কোঠারি, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, সোহেল খানের স্ত্রী সীমা খান প্রমুখ অংশ নিয়েছিলেন। আর এবার আসতে চলেছে এর দ্বিতীয় সিজন।

 মেড ইন হেভেন

মেড ইন হেভেন

অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত সিরিজগুলির মধ্যে একটি হল মেড ইন হেভেন। ওয়েডিং প্ল্যানিংয়ের বিজনেস রয়েছে এমন দুজনের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই ওয়েব সিরিজটি। যা খুবই পছন্দ করেছেন দর্শকরা। দুর্দান্ত স্টোরিলাইন এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন শোভিতা ধূলিপালা এবং করণ মেহরা। এবার আসতে চলেছে এর দ্বিতীয় সিজন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+