New Year 2024: চলতি বছরে একের পর এক ধামাকা হয়েছে বক্স অফিসে, সামনের বছর কোন কোন সিনেমা রয়েছে তালিকায়

২০২৪ সাল তো গেল মোটের উপর বেশ ভাল। শেষ বেলাতেও জাঁকিয়ে ব্যবসা হচ্ছে বক্স অফিসে। সেই জুন মাস থেকে লাগাতার বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে একার পর একটা ছবি। এবার সামনের বছর কি হবে সেটা নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই ফাইটারের ট্রেলর প্রকাশ্যে এসেছে।

দীপিকা পাড়ুকোন-হৃত্বিক রোশনকে এই প্রথম এক সিনেমায় দেখা যাবে। এই জুটিকে আগে দেখা যায়নি বলিউডে। ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ফাইটারের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফাইটারের বেশ কিছু গান চলে এসেছে। সেগুলি জনপ্রিয় হতে শুরু করেছে।

New Year 2024

তারপরেই রয়েছে গেম চেঞ্জার। রামচরণ তেজা এবং কিয়ারা আদবানীর জোড়ি এই প্রথম দেখা যাবে সেলুলয়েেড। অ্যাকশন, ড্রামা থ্রিলার তিনের সংমিশ্রণে তৈরি হয়েছে ছবিটি। এই ছবিটি নিয়েও অনেক আশা রয়েছে দর্শকদেরও। তবে শুধু তামিল বা তেলুগু নয় এক সঙ্গে তিনটি ভাষাতে মুক্তি পাবে ছবিটি।

তারপরে তালিকায় আছে যোদ্ধা। সিদ্ধার্থ মলহোত্রা এবং দিশা পাটানি অভিনীত ছবিটি ২০২৪-র বিগ বাজেটের ছবি। করণ জোহরের পরিচালনায় আসতে চলেছে ছবিটি। রকি অউর রানিকি প্রেম কাহিনীর ছবির সাফল্যের পর অপেক্ষায় রয়েছে তাঁর ছবিটি নিয়ে।

তারপরে ২০২৪-র আরেকটি হাইভোল্টেজ সিনেমা হতে চলেছে ম্যায় হু অটল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নিয়েই ছবিটি তৈরি হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। ইতিমধ্যেই ছবির একটি ট্রেলর প্রকাশ্যে এসেছে। ২০২৪-র লোকসভা ভোটের আগেই ছবিটি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।

তারপরে তালিকায় রয়েছে রুমি কি সারাফত। রাধিকা মদন এবং বরুন শর্মার অভিনীত ছবিটি পুরোটাই কমেডি ছবি। তার পরেই রয়েছে কার্তিক আরিয়ানের ছবি চান্দু চ্যাম্পিয়ন। কবির খানের পরিচালনায় ছবিটি মুক্তি পাওয়ার কথা জুন মাসে। এছাড়াও হিরো নং ১, সেকশন ৮৪-র মতো একাধিক বিগ বাজেটের ছবি রয়েছে তালিকায়। সেই পুস্পা-২ আবার স্ত্রী-২ও মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৪ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+