'বাহুবলী' প্রভাসের সঙ্গে দীপিকা, শাহরুখের নায়িকা নয়নতারা! বলিউডে আসন্ন ফিল্মে তাক লাগানো তারকা জুটি কারা
'বাহুবলী' প্রভাসের সঙ্গে দীপিকা, শাহরুখের নায়িকা নয়নতারা! বলিউডে আসন্ন ফিল্মে তাক লাগানো তারকা জুটি কারা
এযাবৎকালে বলিউডে যে সমস্ত হিট জুটি দেখা গিয়েছে, তাতে হয় তাবড় স্টাররা একজোট হয়েছেন , আবার কখনও নবাগত অভিনেতা অভিনেত্রীরা এসে জুটি বেঁধেছেন বড় তারকাদের সঙ্গে। তবে সেই জায়গা থেকে এবার ২০২১ সাল বলিউডে অন্যরকমের চমক দিতে চলেছে। সাধরাণত সাম্প্রতিককালে যে ফর্মুলায় বলিউড জুটি দেখেনি সেই ফর্মুলায় এবার বলিউড বাজিমাত করতে চলেছে!

প্রভাস- দীপিকা
'সাহু' ফিল্মে শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন। ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, এই জুটি অনেকেরই নজর কাড়ে। এবার 'বাহুবলী' প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
নাগ অশ্বিন পরিচালিত ছবিতে এবার প্রভাসের সঙ্গে ডিপসকে দেখা যাবে। দীপিকা ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চন থাকতে চলেছেন।

বিজয়-অনন্যা
দক্ষিণী হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডা ও চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা এবার জুটি বেঁধে আসতে চলেছেন 'লিগার' ছবিতে। স্টারকিড অনন্যা আপাতত এই ছবি নিয়ে ব্যস্ত। বলিউডে অনন্যা-বিজয়ের ই ছবির জুটি কার্যত ভিন ঘরানা। বহু আগে দক্ষিণী সুন্দরীদের সঙ্গে বলিউডের নানান তারকা জুটি বেঁধেছেন, তবে এবার দক্ষিণী হ্যান্ডসামন হাঙ্ককরা বলিউড সুন্দরীদের সঙ্গে একই ফিল্মে একজোট হচ্ছেন। ফল ফর্মুলা পাল্টে বলিউড আপাতত 'এক্সপেরিমেন্টাল' মেজাজে। তেলুগু স্টার বিজয়ের সঙ্গে এই প্রথম অনন্যাকে দেখা যাবে। বলিউডের এই দুই নতুন মুখ যে ফিল্মে জোয়ার আনবে, তা বলাই বাহুল্য।

শাহরুখ-নয়নতারা
ফিল্ম পরিচালক অতলির ফিল্মে এবার শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুন্দরী তথা নৃত্য পটিয়সী নয়নতারাকে। ইতমধ্যেই তেলুগু, মলায়ালাম, তামিল ছবিতে নয়নতারার অভিনয় কার্যত মোহিত করেছে অনেককেই। ছবির শ্যুটিং ইতিমধ্যেই পুনতে শুরু করেছেন শাহরুখ। ছবির শ্যুটিং এ তিনি পুনে মেট্রো স্টেশনেও গিয়েছিলেন। ছবি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

কৃতী- প্রভাস
শুধু যে বলিউড সুন্দরী দীপিকার সঙ্গেই ছবি করছেন প্রভাস তা নয়। আরও এক বলিউড সুন্দরী কৃতী শ্যাননের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রভাস। 'আদিপুরুষ' ছবিতে সইফ , প্রভাস থাকছেন। ছবিতে রামের ভূমিকায় থাকবেন প্রভাস। সীতার ভূমিকায় থাকছেন কৃতী।

আলিয়া-জুনিয়ার এনটিআর
তেলুগু ছবির হিট নায়ক জুনিয়ার এনটিআর। এনটিআর পরিবাররের সদস্য এই তারকাকে ঘিরে বিভিন্ন সময়ে বহু হিট ছবি পেয়েছে হায়দরাবাদের বহু মাল্টি প্লেক্স। এবার এসএস রাজামৌলির সঙ্গে পরবর্তী ছবিতে জুনিয়ার এনটিআর জুটি বাঁধবেন আলিয়া ভাটের সঙ্গে। ছবির নাম 'আরআরআর'। তবে ছবিতে ক্যামিও র ভূমিকায় আলিয়া থাকছেন অল্প সময়ে। তিনি সীতার চরিত্রে থাকবেন বলে জানা যায়।

শাহিদ-বিজয় সেতুপতি
তামিল তারকা বিজয় সেতুপতি ইতিমধ্যেই দক্ষিণ ভারতের হট অ্যান্ড হ্যাপেনিং সুপারস্টার। এবার তাঁর সঙ্গে একই ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে। 'ফ্যামিলি ম্যান' এর পরিচালক রাজ অ্যান্ড ডিকে এবার শাহিদ-বিজয় জুটিকে নিয়ে আসছেন তাঁদের পরবর্তী ওয়েব সিরিজে। দক্ষিণী সুন্দরী সামান্থাকে বলিউডে লঞ্জ করার পর এবার বিজয়কে নিয়ে তাঁরা আশাবাদী।

ফাহাদ ফাজিল
ফাহাদের ছবি যাঁরা ইতিমধ্যেই দেখেছেন তাঁরা মলয়ালম ফিল্মের ভক্ত নিশ্চয় হয়ে উঠেছেন। এবার 'পুষ্পা' ছবিতে এক উত্তর ভারতীয় পুলিশ অফিসারের ভূমিকায় ফাহাদ খলনায়কের ভূমিকায় আসবেন। ফিল্মের পার্ট টু ছবিতে থাকছেন আল্লু আর্জুন।

সিদ্ধার্থ-রশ্মিকা
'মিশন মঞ্জু' ছবিতে 'শেরশাহ' খ্যাত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মদন্না। ১৯৭০ সালে ভারতের একটি মিশন বিশেষভাবে পাকিস্তানকে কেন্দ্র করে তৈরি হয়। সেই পর্বের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক বজলে যায়। আর সেই ঘটনা নিয়েই ফিল্ম 'মিশন মঞ্জু' । যাবতীয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।

সারা -ধনুশ
অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন দক্ষিণী সুপারস্টার ধনুশ। থালাইভা রজনীকান্তের জামাইয়ের সঙ্গে শর্মিলা ঠাকুরের নাতনির এই জুটি ঘিরেও চড়েছে পারদ।

যশ-সঞ্জয়
'কেজিএফ' চ্যাপ্টার টু তে যশের সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় দত্ত। কন্নড় স্টার যশ ইতিমধ্যেই কেডিএফ ছবিটির হাত ধরে কার্যত সুপারস্টার হয়েছেন। এরপর স্যান্ডেলউড ইন্ডাস্ট্রির এই তারকা এবার বলিউডের 'খলনায়ক' এর সঙ্গে একই ছ বিতে ধরা দেবেন।

অ্যাশ-বিক্রম
মনিরত্নমের 'রাবণ' ছবিতে আগেও দেখা গিয়েছে বিক্রমও ও অ্যাশের জুটিকে। এবার ফের একবার মনিরত্নমের 'পোন্নিইন সেলবান' ছবিতে ঐতিহাসক ঘটনা অবল্বনে পরিচালকের ড্রিম প্রজেক্ট আসছে। ছবিতে ফের স্টার হিসাবে থাকছেন বিক্রম ও ঐশ্বর্য রাই। ছবিতে থাকতে চলেছেন ত্রিশা, জয়রাম রবিরা।












Click it and Unblock the Notifications