'মহারজ একি সাজে'...'এক যে ছিল রাজা'-র নয়া ভিডিওয় বুঁদ ইন্টারনেট
ফিল্মের ট্রেলার মুক্তির পর থেকে অনেকেই অপেক্ষা করেছিলেন রবীন্দ্র সঙ্গীতটির জন্য। আর সেই অপেক্ষার পালা শেষ করে, 'এক যে ছিল রাজা' ছবির গান নতুন গানের ভিডিওটি লঞ্চ হল।
ফিল্মের ট্রেলার মুক্তির পর থেকে অনেকেই অপেক্ষা করেছিলেন রবীন্দ্র সঙ্গীতটির জন্য। আর সেই অপেক্ষার পালা শেষ করে, 'এক যে ছিল রাজা' ছবির গান নতুন গানের ভিডিওটি লঞ্চ হল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন ভিডিও ঘিরে ক্রমেই চড়ছে জনপ্রিয়তার পারদ।

এ যেন নিয়তির করণ খেলা। রাজপ্রাসাদের সুখবিলাস ছেড়ে সর্বত্যাগী সন্ন্যাসী। রূপকথার গল্প মনে হলেও, ভাওয়াল সন্ন্যাসীকে ঘিরে এমন কথাই প্রচলিত। আর বাংলার ইতিহাসের সেই রহস্যময় পর্বই এবার সুললয়েড বন্দি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। যিশু সেনগুপ্ত, জয়া আহসান, রাজনন্দিনী অভিত এই ছবি আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে।
সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতে আপাতত মুখরিত বাঙালি। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই এই গানের ভিডিও টি ভাইরাল হয়ে ওঠে। প্রসঙ্গত,রাজকীয় সুখ বিলাস ঐশ্বর্য থেকে কৌপিন পরিহিত সন্ন্যাসী, ভাওয়াল রাজ মহেন্দ্র চৌধুরীকে নিয়ে রহস্যের অন্ত ছিল না। ১৬ বছর ধরে চলে এক আইনি মামলা। যার মূলে ছিল একটাই প্রশ্ন, ভাওয়াল রাজের মৃত্যুর বহুবছর পর, রাজ বাড়িতে ফিরে আসা সন্ন্যাসী কি সত্যিই ভাওয়াল রাজ মহেন্দ্র সিংব চৌধুরি? এপ্রশ্ন ঘিরে যাবতীয় রহস্য ফাঁস হতে চলেছে আগামী ১২ অক্টোবর । সেদিন মুক্তি পেতে চলেছে যিশু, জয়া, রাজনন্দিনী অভিনীত 'এক যে ছিল রাজা'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications