(ছবি) বিপাশা বসু ও করন সিং গ্রোভারের বিয়ের আরও কিছু মুহূর্ত !
বহু প্রতীক্ষীত বিপাশা বসু ও করন সিং গ্রোভারের বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের বিপাশা ও করনের বিয়ের একাধিক ছবি আপনাদের সঙ্গে ভাগও করে নিয়েছি।
(ছবি) বিবাহ সম্পন্ন হইল: বিপাশা-করনের বিয়ে ও রিসেপশনের কিছু মধুর মুহূর্ত
তবে এখানেই শেষ নয়। আমাদের কাছে আছে আরও চমক। বিয়ের আরও কিছু এক্সক্লুসিভ ছবি রয়েছে আমাদের হাতে। এই ছবিগুলি বিয়ের অনুষ্ঠান চলার মুহূর্তের। সাত পাকে ঘোরা, পান পাতা দিয়ে মুখ ঢেকে আসা, সিঁদুরদান, এরকম নানাবিধ আচারের সময় আলোকচিত্রীর ক্যামেরায় বন্দি হয়েছেন বিপাশা।

বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই সোস্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করেছেন বিপস। নিজের ইনস্তাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন "মিসেস বিপাশা বসু সিং গ্রোভার, ওহ! কি মিষ্টি না ব্যাপারটা।"
ছবির ক্যাপসান দিতে গিয়ে বিপাশা জানিয়েছেন তার পরনের লাল লেহঙ্গাতেও বাঙালি ছোঁয়া। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী বিপাশার জন্য এই অত্যন্ত সুন্দর লহেঙ্গাটির ডিজাইন করেছেন।












Click it and Unblock the Notifications