এবার অয়নের ছবিতে হৃতিক, থাকছেন জুনিয়র এনটিআরও, কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’

সিনেমা প্রেমীদের খুশির খবর। ইতিমধ্যে পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন আসছে ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় ও তৃতীয় ভাগ। তারমধ্যেই আবার প্রকাশ্যে এসেছে হৃতিক রোশন অভিনীত ওয়ার ২ ছবিটি পরিচালনা করবেন তিনিই। যে খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

কে কে এই সিনেমায় অভিনয় করবেন

কে কে এই সিনেমায় অভিনয় করবেন

তবে এই সিনেমায় কিন্তু বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরকে। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

কী জানালেন তরণ আদর্শ

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, এটি অফিসিয়াল... ঋত্বিক - জেআর এনটিআর 'ওয়ার 2'... # হৃত্বিকরোশান এবং # জেআরএনটিআর # ওয়ার ২-এ প্রথমবারের মতো স্ক্রিন ভাগ করে নেবেনে # ছবিটি অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করছেন।

কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’

কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী ছবি'ওয়ার ২'। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি এটি। টাইগার ৩ পরেই আসবে এই সিনেমাটি। জানা গিয়েছে এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।

ওয়ার ২ সিনেমাটি অ্যাকশনভিত্তিক সিনেমা বলে মনে করা হচ্ছে। তরণ আদর্শ এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন 'বড় চমক। অয়ন মুখোপাধ্যায় ওয়ার ২ এর পরিচালনা করতে চলেছেন।

মূখ্য ভূমিকায় অভিনয় করবেন

মূখ্য ভূমিকায় অভিনয় করবেন

অভিনেতা হৃতিক রোশনও থাকছেন। আদিত্য চোপড়া এই ছবির জন্য অয়নকে দায়িত্ব দিলেন। ইতিমধ্যে তাঁদের চুক্তি সইও হয়ে গেছে।' তিনি আরও জানান, 'যশ রাজ স্পাই ইউনিভার্সের এটি সপ্তম ছবি হবে। টাইগার ৩ এর পর এই ছবি মুক্তি পাবে এই সিনেমাট। হৃতিককে দেখা যাবে মুখ্য ভূমিকায়।'

 সিনেমাটি পরিচালনার দায়িত্বে কে রয়েছেন

সিনেমাটি পরিচালনার দায়িত্বে কে রয়েছেন

এদিকে, যশ রাজ ফিল্মসের ব্যানারে 'ওয়ার'-এর সিক্যুয়াল পরিচালনার জন্য পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে বাছা হয়েছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি হল- ২০১২ সালে এক থা টাইগার, ২০১৭-তে টাইগার জিন্দা হ্যায়,২০১৯ সালে ওয়ার , ২০২২ সালে পাঠান এবং শীঘ্রই মুক্তি পাবে, টাইগার ২, ২০২৩ সালে।

২০১৯ সালে টাইগার শ্রফের সঙ্গে হৃতিক রোশনের ওয়ার সিনেমাটি ভারতে ৩০০ কোটি রুপি সংগ্রহ করে বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছিল।

বলা বাহুল্য, পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে এই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ব্রহ্মাস্ত্র সিনেমার দ্বিতীয় ও তৃতীয় ভাগটি ২০২৬ সালে ও ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে বলে তিনি জানিয়েছেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায় 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ট্রিলজি বানাবেন।

তিনি জানিয়েছেন, এই সিনেমার প্রথম ভাগ দেখার পর খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিল অনুগামীরা, সেই সঙ্গে তারা সিনেমাটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। তবে পার্ট ১ নের থেকেও পার্ট ২ ও ৩ আরও বেশি সুন্দর হবে বলে আশা করা যাচ্ছে। তবে স্ক্রিপ্ট আরও নিখুত করে লিখতে আমাদের আরও একটু সময় লাগবে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+