আপনি কি বাঙালি সঙ্গীত শিল্পীদের ভক্ত! তাহলে একদম মিস করবেন না এই ওয়েব সিরিজ
বাংলার সঙ্গীত শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। এই বঙ্গে এক একজন দিগ্বজ শিল্পীর উত্থান হয়েছে। তাঁদের সঙ্গীত চর্চার ভর করে অনুপ্রাণিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম।
বাংলার সঙ্গীত শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। এই বঙ্গে এক একজন দিগ্বজ শিল্পীর উত্থান হয়েছে। তাঁদের সঙ্গীত চর্চার ভর করে অনুপ্রাণিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। মফঃস্বলের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে কলকাতার নামী মঞ্চ, মাতিয়ে রেখেছিলেন এই সমস্ত নামী গায়ক-গায়িকারা। যখন ইন্টারনেট বা আইপডে গান শোনার হিড়িক ছিল না , তখন রেকর্ড থেকে ক্যাসেটের যুগে বাঙালির পুজ সংখ্যা আসার আপেক্ষা কে বাঁচিয়ে রেখেছিলেন এই শিল্পীরা।

এখন আর পুজো সংখ্যা নিয়ে সেরকম উৎসাহ থাকে না। পুজোর গান নিয়ে আর আলাদ উন্মাদনা লক্ষ্য় করা যায় না। এখন ইন্টারনেটে ডাউনলোড হয় গান। আর কোথাও গিয়ে খুবই কঠিন হয়ে গিয়েছে শিল্পীদের সঙ্গীত নিয়ে লড়াইটা। তবুও তাঁর এই সফরে এগিয়ে চলেছেন। আর তাঁদের সফরের এই গল্পই তুলে ধরতে চলেছে নয়া ধারাবাহিক ওয়েব সিরিজ ।
এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অরিজিত মুখোপাধ্যায়। সিরিজের প্রথম পর্বটি তৈরি হচ্ছে সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনকে নিয়ে। জানা গিয়েছে, সেই পর্বে ইন্দ্রাণী তুলে ধরেছেন তাঁর জীবনের বহু অজানা দিক। অনেক অজানা কথা। তাঁর অপূর্ণ বাসনা, কিছু স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন পরবর্তী জন্মে তিনি নায়িকা হতে চান। ইন্দ্রাণী ছাড়াও এই ওয়েব সিরিজে থাকছে আরও বহু নামী গায়ক গায়িকার জীবন কাহিনি।












Click it and Unblock the Notifications