ইদের মরশুমে সুপারহিট শাকিব খানের 'সুপারহিরো'-র গান! বিতর্কে বুবলি
ইদ উপলক্ষ্যে ক্রমেই পারদ চড়ছে উৎসবের আমেজের। সাজো সাজো রব এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও। ইদ উপলক্ষ্য়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে একাধিক ওয়েব সিরিজ থেকে ছবি।
ইদ উপলক্ষ্যে ক্রমেই পারদ চড়ছে উৎসবের আমেজের। সাজো সাজো রব এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও। ইদ উপলক্ষ্য়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে একাধিক ওয়েব সিরিজ থেকে ছবি। উৎসবের আমেজে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার শাকিব খানের ছবি 'সুপারহিরো'-র গান 'তোমাকে আপন করে পাব'।

শাকিব-বুবলি জুটি অভিনীত এই গান মুক্তি পেতেই ইন্টারনেটে তা ভাইরাল হয়ে উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে ৪ লাখেরও বেশি ভিউয়ার পেয়েছে এই ভিডিও। এদিকে এই গান ইদের মরশুমে উৎসবের আমেজকে উস্কে দিলেও, জন্ম দিয়েছে নতুন এক বিতর্কের। বিতর্ক উঠেছে ছবিতে বুবলির পোশাক নিয়ে। অভিনত্রী বুবলি এই ছবির গান 'তোমাকে আপন করে পাব'-র একটি দৃশ্যে যে পোশাক পড়েছেন, তাতে তাঁর গ্ল্যামার বিন্দুমাত্র ধরা পড়ছে না! শুধু তাই নয়, অনেকেরই দাবি বুবলি এই ছবিতে মুটিয়ে গিয়েছেন। আর তাঁকে পশ্চিমী পোশাকে মানাচ্ছে না।
এদিকে যাবতীয় বিতর্কের কড়া জবাব দিয়েছেন বুবলি। তাঁর মতে পোশাক তাঁকে মানাচ্ছে। কিন্তু ক্যামেরা ঠিকমতো না ধরার জন্যই এইরকম দেখাচ্ছে গানের দৃশ্যে। বুবলির দাবি সামনাসামনি দেখে তাঁকে এমন লাগবে তা বোঝা যায়নি। তবে পোশাক বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি বুবলি। আপাতত তিনি মশগুল থাকতে চাইছেন ইদের মরশুমে গানের জনপ্রিয়তা নিয়েই ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications