রহস্যে মোড়া গল্প নিয়ে জি বাংলায় আসছে লালকুঠি, অভিনয়ে রুকমা রায়

নতুন নতুন বাংলা ধারাবাহিক দেখতে কে না পছন্দ করে বলুন। আমরা প্রায় সময়ই সাংসারিক ও নারীকেন্দ্রিক ধারাবাহিক দেখছি যদিও সেগুলি টিআরপির অনেক হাই পজিশনে রয়েছে। তবে এবার জি বাংলায় রহস্যের গল্প নিয়ে আসছে লালকুঠি। যেখানে অভিনয় করেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি রুকমা রায়। তার অভিনয় অনুগামীদের কিন্তু মনে আলাদা ভাবে দাগ কেটে যায়। ভক্তরা চাতক পাখির মতো চেয়ে থাকেন। কবে অভিনেত্রী আবার নতুন ধারাবাহিকে আসবেন, তাকে বিশেষভাবে পছন্দ করেন অনুগামীরা।

জি বাংলায় আসছে লালকুঠি


তবে আর ভক্তদের বেশিদিন ওয়েট করে থাকতে হবে না। জি বাংলায় খুব শিগগিরই আসতে চলেছে বাংলা ধারাবাহিক লালকুঠি। যেখানে অভিনয় করতে দেখা যাবে রুকমাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে ধারাবাহিকের প্রোমো। সিরিয়ালটি সুরিন্দর প্রোডাকশন হাউজের। ধারাবাহিক চলবে এই ধারাবাহিকের দেখলেই বোঝা যায়। সাংসারিক গল্প নয় রহস্যে ভরা গল্প ধারাবাহিকটি।

যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রুকমার লাল জরির কাজ করা দারুন সুন্দর শাড়ি, মাথায় ফুল লাগিয়ে সেজেগুজে তৈরি হয়েছেন কোথাও যাওয়ার জন্য। সেটা হয়তো নেমন্তন্ন বাড়ির জন্যই! কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। ফোনে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি বলেন বৃষ্টিটা একটু ধরলেই আসছি। বাড়িতে একা একাই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে একটা গাড়ি। সে গুনগুন করে মনের সুখে গান গাইতে থাকে। তারপর সেই আয়নায় যখন নিজের মুখ দেখেন, তখন দেখে পেছন থেকে কেউ সরে যাচ্ছে।

তখন সে ঘরে এদিক-ওদিক খুজলেও কাউকে দেখতে পায় না। দেখে দরজার বাইরে দিকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সে এগিয়ে গিয়ে দেখতে পান না কাউকে। সদর দরজা বন্ধ হয়ে যায়। শূন্যের দিকে নিশানা করে ছোঁড়া। একটি ধারালো অস্ত্রের লাগে কাঠের দরজায়। তাহলে প্রশ্ন ছোঁড়াটি কে ছুঁড়ল। ছোড়ায় লেগেছিল রক্ত আর। এটি দেখার পর থেকে অনুগামীদের আর খুশি যেন ধরছে না। জি বাংলার অফিশিয়াল পেজে ভিডিও পোস্ট পোস্ট অনুগামীরা নানা রকম কমেন্ট করছেন। কেউ লিখছেন, এটি দেখে আমি অনেক খুশি হয়েছি। কারণ, অনেকদিন পর আবারও পর্দায় ফিরতে অভিনেত্রী। আবার কেউ লিখছেন, হিরো রাহুল হলে ভালো হবে। ওদের জুটিটা অসাধারণ তবে অনেকের প্রশ্ন কবে থেকে ধারাবাহিকটি দেখানো হবে, কোন সিরিয়ালের জায়গায় আসবে এই ধারাবাহিকটি। নতুন কী কী দেখানো হবে। জানতে হলে প্রত্যেকদিন চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+