Upcoming Bengali Cinema 2023: 'বেলাশেষে'র ঝড় দেখতে চান শিবপ্রসাদ! আসছে উইন্ডোজের নয়া ছবি ‘দাবাড়ু'
Upcoming Bengali Cinema 2023: বাংলা সিনেমায় আবারও নতুন চমক নিয়ে আসছে উইন্ডোজ। এবার কোনও নারীর গল্প নয়, বরং এক বিস্ময়কর বালকের গল্প নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি।
ইতিমধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ( Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের প্রযোজনায় একাধিক সিনেমা বাংলাতে ( bengali Cinema) ঝড় তুলেছে। বিশেষ করে 'বেলাশেষে' এখনও মানুষ (Windows Production House) দেখতে ভালোবাসেন। তবে বাংলা সিনেমার অন্যতম এই জুটির প্রয়োজনায় এবার নাকি চমক থাকছে।

Upcoming Bengali Cinema 2023: নতুন ছবির নাম 'দাবাড়ু'
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের নতুন ছবির নাম 'দাবাড়ু'। এই ছবির সূত্র ধরেই এবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে জুটি বাঁধছেন পরিচালক পথিকৃৎ বসু। যিনি এর আগে 'হরিপদ ব্যান্ডওয়ালা', 'কাছের মানুষ'-এর মতো সিনেমাও পরিচালনা করেছেন। কোনি'র পর এই প্রথম বাংলা সিনেমা জগতে এক ক্রীড়াবিদের অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে 'দাবাড়ু'।

Upcoming Bengali Cinema 2023: সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ছবি
বলে রাখা প্রয়োজন, দাবা খেলায় বিশ্বরেকর্ড গড়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন কলকাতার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। একেবারে তাঁর অনুুপ্রেরণাতেই তৈরি হতে চলেছে পথিকৃৎ বসুর ছবি 'দাবাড়ু'। ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেনের মতো অভিনেতারা।

আবার দেখা যাবে 'বেলাশেষে' ঝড়!
শনিবার উন্ডোজের ব্যানারে (Upcoming Bengali Cinema 2023) প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। আর এই অনুষ্ঠানে এই ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিল। একেবারে ছবির পোস্টার মুক্তি উপলক্ষে চাদের হাট বসেছিল। এই প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বেলাশেষে' ঝড় আরও একটা হওয়া দরকার। কিছু লাক-ফ্যাক্টার থাকে। আর সেই সেই ফ্যাক্টার যখন সিনেমার সঙ্গে জুড়ে যায় তখন ভালো কিছু হয়। তবে ভালো কিছু হবে বলেই আশা শিবপ্রসাদের।












Click it and Unblock the Notifications