মোদীকে নিয়ে মুখ খুলেই শিরোনামে অনিল কাপুর! প্রধানমন্ত্রীকে নিয়ে ভোটের আগে কী বললেন তারকা
রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিছুদিন আগে দেখা করেন অনিল কাপুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই একটি বার্তা দেন অভিনেতা অনিল কাপুর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিছুদিন আগে দেখা করেন অনিল কাপুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই একটি বার্তা দেন অভিনেতা অনিল কাপুর। সেই বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক বক্তব্য উঠে আসে। অনেকেই বিষয়টি নিয়ে ট্রোল করেন। তবে অনিল কাপুর এরপর 'টোটাল ধামাল' ছবির ট্রেলার মুক্তির দিন ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে মুখ খোলেন। উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটের আগে অনিল কাপুরের মুখে কোন কোন বক্তব্য উঠে এল দেখে নেওয়া যাক।

মোদীকে নিয়ে অনিলের বক্তব্য
অনিল এদিন বলেন, 'মোদীদির সঙ্গে বৈঠক খুবই সুন্দর হয়েছে। আমি অনেক বছর ধরে মোদীজির সঙ্গে বৈঠকের বিষয়ে ইচ্ছুক ছিলাম। তবে এটা কখনও হয়ে ওঠেনি। কিছু বৈঠক ভাগ্যের ব্যাপার হয়। এটা আমার সৌভাগ্য যে আমি তাঁর সঙ্গে বৈঠকে বসতে পেরেছি। '
|
অনুপ্রেরণায় মোদী
মোদী সম্পর্কে এদিন বক্তব্য রাখতে গিয়ে অনিল কাপুর বলেন, 'তিনি ভীষণ অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব এবং আমার মনে হয়, এত দেশের জন্য পরিশ্রম করা এরকম মানুষ এর আগে দেখিনি আমি।'

আবার কি প্রধানমন্ত্রী হতে পারবেন মোদী?
অনিল কাপুরকে এদিন যখন প্রশ্ন করা হয় যে প্রধানমন্ত্রী মোদী কি ফের একবার প্রধানমন্ত্রিত্ব ফিরে পাবেন? এই প্রশ্নের উত্তরে অনিল কাপুর জানান, 'সেদিকে তো তাকিয়ে রয়েছি আমরাও, তবে এই প্ল্যাটফর্মে তা নিয়ে কথা বলতে চাই না। '












Click it and Unblock the Notifications