রামরহিমের সঙ্গে যোগাযোগ ছিল অক্ষয়ের! এক হত্যাকাণ্ডের ঘটনায় বিপাকে অভিনেতা

ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু রামরহিম অনেকদিনই জেলবন্দি। কিন্তু পঞ্জাবে ধর্মীয় স্থানে এক হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারেরও।

ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু রামরহিম অনেকদিনই জেলবন্দি। কিন্তু পঞ্জাবে ধর্মীয় স্থানে এক হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারেরও। আর সেই সূত্রে এবার পঞ্জাব পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্তের জন্য ডেকে পাঠাল অক্ষয়কে।

রামরহিমের সঙ্গে যোগাযোগ ছিল অক্ষয়ের! এক হত্যাকাণ্ডের ঘটনায় বিপাকে অভিনেতা

এদিকে, ধর্মগুরু রামরহিমের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন অক্ষয়। প্রসঙ্গত, গুরুগ্রন্থসাহিবে তিনবছর আগে পুলিশের গুলিতে নিহত হন ২ জন ব্যক্তি, আহত হন ৩৭ জন। ওই শিখ ধর্মীয় স্থানে এক প্রতিবাদ অবস্থানে গুলি চালায় পঞ্জাব পুলিশ। ধর্মীয় স্থানের মধ্যে এই হত্যাকাণ্ড ঘিরে তদন্তে নেমেছে পঞ্জাব পুলিশের বিশেষ তদন্তকারীদল। সেই হত্যাকাণ্ডের তদন্তে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদ , তাঁর দুই ছেলেকে ডেকে পাঠায় বিশেষ তদন্তকারী দল । ঘটনায় রামরহিমের নামও উঠে আসছে। অভিযোগ, রামহিমের ছবি 'এমএসজি' মুক্তির আগে অক্ষয়ের বাড়িতে প্রকাশ সিংএর ছেলে সুখবীরের সঙ্গে ধর্মগুরুর দেখা হয়। সেখানে চলে কোনও গোপন বৈঠক। ধর্মগুরু রামরহিম, সুখবীর সিং, ও অক্ষয়ের মধ্যে কোন যোগসূত্রের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে তাও এখন তদন্তের অধীন।

এদিকে, রামরহিমের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছেন অক্ষয়। আগামী ২১ নভেম্বর পঞ্জাব পুলিশ অক্ষয়কে ডেকে পাঠিয়েছে এই হত্যাকাণ্ড ঘিরে তদন্তের স্বার্থে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+