Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভক্তকে অবজ্ঞার অভিযোগ, সলমনের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

ভক্তকে অবজ্ঞার অভিযোগ, সলমনের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

বলিউডের সবথেকে বেশি চর্চিত ব্যক্তি বলতে সকলের আগেই যাঁর নাম মাথায় আসে তিনি আর কেউ নন, বলিউডের 'ভাইজান' সলমম খান। কিন্তু বরাবরই কোনও না কোনও কারণে চর্চায় থাকেন তিনি। সুপারহিট তকমার সঙ্গে সঙ্গেই বিতর্ক, সমালোচনা এবং নানা কীর্তি সমান্তরালে চলে তাঁর নামের সঙ্গে। কখনও হরিণ শিকার, আবার কখনও বা ফুটপাথে গাড়ি তুলে দেওয়া, সব ক্ষেত্রেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের এই সুপারস্টার। শুধু তাই নয়, এছাড়াও একগুচ্ছ বিতর্ক রয়েছে তাঁর নামের পাশে। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ঘটনা।

ভক্তকে অবজ্ঞার অভিযোগ, সলমনের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

বরাবরই সলমনের ফ্যানেরা প্রচণ্ড উৎসাহী হয়ে পড়েন তাঁকে নিয়ে। তাঁকে এক ঝলক চোখের দেখা দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গুণে যান তাঁর অগণিত ভক্ত। তবে সেইক্ষেত্রে ভক্তদের সঙ্গে সদ্ব্যবহারের উদাহরণ বেশ কয়েকবার তৈরি করেছেন বলিউডের 'ভাইজান'। কিন্তু আবার ফ্যান এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে খারাপ আচরণ করার একাধিক নজিরও রয়েছে তাঁর ঝুলিতে। ঠিক যেমন হল বিমানবন্দরে। আর যা নিয়ে তৈরি হয়েছে তাঁকে ঘিরে নতুন করে বিতর্ক।

আসলে সালমান খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় সুপারস্টার। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র দর্শকদের বিনোদন দিয়ে আসছেন, এবং তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও অনেক। সেইমত অনুরাগীরা তাঁকে দেখলেই অতি উৎসাহিত হয়ে ওঠেন। সম্প্রতি অভিনেতা ২০২২ সালের আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোস্ট করবেন বলে আবু ধাবি উড়ে গিয়েছেন। সলমনকে বিমানবন্দরে দেখা যায় কালো জ্যাকেট পরে। তাঁকে দেখতে হাজির হন বেশকিছু ফ্যান। কিন্তু তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ নেটিজেনরা একজন ভক্তের প্রতি তাঁর আচরণে একদমই খুশি হননি। মূলত একটি ভিডিওতে দেখা গিয়েছে যে এক অনুরাগী সলমনকে তাঁরই একটি সুন্দর ছবি উপহার দেন এবং সুপারস্টারের সঙ্গে একটি সেলফি তুলতে চান।

কিন্তু সেই ফ্যানের সঙ্গে নাকি সলমনের আচরণ একদমই ভালো ছিলো না। সেলফি তো দূরের কথা, সেই ফ্যানের দেওয়া উপহারও খুব একটা পাত্তা না দিয়েই বিমান ধরার উদ্দেশ্যে চলে যান সলমন। আর এতেই মহা বিরক্ত হয়েছেন বহু নেটিজেন। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরা ফ্যানেদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলেও অভিযোগ সামনে এসেছে। যাতে রেগে লাল বহু দর্শক। সলমন খানের এ হেন আচরণে মোটেই নেটিজেনরা খুশি নন, তা তাঁরা জানাচ্ছেন তাঁদের কমেন্টে। একজন লিখেছেন, 'এত অ্যাটিটিউট আসে কোত্থেকে!', আবার অনেকেই লিখেছেন 'এই সব তারকারা সাধারণ দর্শকদের জন্যই আজ সুপারস্টার হয়েছেন, তাই ফ্যানেদের সবসময় সম্মান দেওয়া তারকাদের কর্তব্য'।

আবার অনেকেই এই প্রসঙ্গে টেনে এনেছেন বলিউড তারকাদের সঙ্গে দক্ষিণের তারকাদের তুলনা। ভক্তদের মন্তব্য, 'এই বলিউড তারকারা ভক্তদের সঙ্গে যেভাবে আচরণ করেন তা লজ্জাজনক। তাঁদের দক্ষিণের প্রতিপক্ষ তারকাদের থেকে সহবতের পাঠ শিখতে হবে। ভুলে গেলে চলবে না যে এইসব ভক্তদের কারণেই আপনি তারকা।'

প্রসঙ্গত, একাধিক ছবি রয়েছে সলমনের ঝুলিতে। কভি ঈদ কভি দিওয়ালি, টাইগার ৩, এবং নো এন্ট্রি ২-এর মতো সিনেমায় দেখা যাবে তাঁকে। এরমধ্যে কভি ঈদ কাভি দিওয়ালি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে। এবং আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ইদে টাইগার-৩ মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+