'বাচ্চার বাবা কে', অবিবাহিতাকে প্রশ্ন করতেই কী ঘটল! 'মিমি'-র ট্রেলারে বুঁদ নেটপাড়ার নেটফ্লিক্স ভক্তরা
অববিবাহিতার শরীরে তিলে তিলে বেড়ে উঠছে একটি প্রাণ। এই প্রাণকে সঙ্গে নিয়ে যেমন মাতৃত্বের আনন্দ তেমনই অন্যদিকে সমাজ, লোকলজ্জার চরম আতঙ্ক। এই দুইয়ের মাঝে পড়েই এক মেয়ে জীবনের চলার পথের কোন জাঁতাকলে পা রাখেন! তার কাহিনি মজার মোড়কে জানান দিচ্ছে 'মিমি'!

নেটফ্লিক্সের পরবর্তী ছবি কবে মুক্তি পাবে?
ইতিমধ্যেই 'রে' মুক্তি পেতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটফ্লিক্স ভক্তদের মধ্যে। এই ওয়েবসিরিজে অনেকেরই মন ভরেনি। এরপরও নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহু মনোরঞ্জনের রসদ। তবে দর্শকদের মধ্যে তা সেভাবে সাড়া ফেলেনি। এবার ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কৃতি শ্যানন ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'মিমি'।

ছবির গল্প কী নিয়ে?
মূলত 'সারোগেসি' মাতৃত্বই 'মিমি' ছবিটির কাহিনির মূল বিষয়। রাজস্থানের প্রেক্ষাপটে এক সাধারণ মেয়ে ও তাঁর জীবনে এসে যাওয়া প্রবল ঝড়ের কাহিনি বলেছে 'মিমি'। ছবিকে মজার মোড়কে মুড়ে সতর্কবার্তা দেওয়াই এই ছবির মূল বৈশিষ্ট।
ট্রেলারে কী দেখা গেল?
মিমি ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, রাজস্থানের বুকে এক বিদেশী দম্পতি আসেন। সেখানে ঘোরাফেরার মাঝেই তাঁদের একটি মেয়েকে 'পছন্দ' হয়। 'পছন্দ' হতেই তাঁরা তাঁকে সারোগেসি মাতৃত্বের অফার দেন। বদলে ২০ লাখ টাকা দেওয়া হবে জানান। তবে শেষ মুহূর্তে তাঁরা জানিয়ে দেন যে এই বাচ্চা তাঁরা চাননা। এরপরই অবিবাহিতা ওই মেয়েকে বাড়ির সকলে প্রশ্ন করেন ,'বাচ্চার বাবা কে?' যার উত্তরে কী ঘটে দেখে নেওয়া যাক।

'মিমি' বনাম 'তুফান'!
মূলত ১৬ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে 'তুফান'। ফারহান আখতার অভিনীত এই ছবির পরই ৩০ জুলাই নেটফ্লিক্সে আসছে 'মিমি'। এবার পরীক্ষা দর্শক কোনদিকে ঝোঁকে তার।












Click it and Unblock the Notifications