প্রভাব পড়তে পারে শিশুমনে, ‘বম্বে বেগম’–এর স্ট্রিমিং বন্ধ করার নোটিস নেটফ্লিক্সকে
বম্বে বেগম’–এর স্ট্রিমিং বন্ধ
'তাণ্ডব’–এর পর এবার 'বম্বে বেগম’ নিয়ে বিতর্ক চাড়া দিয়ে উঠল। শীর্ষস্থানীয় শিশু অধিকার সংস্থা এনসিপিসিআর নেটফ্লিক্সকে অবলম্বে 'বম্বে বেগম’–এর স্ট্রিমিং বন্ধ করতে বলেছে কারণ এই সিরিজে শিশুদের আপত্তিকর ভাবমূর্তি তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) নেটফ্লিক্সকে বৃহস্পতিবার নোটিস পাঠিয়ে ওটিটি প্ল্যাটফর্মকে এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। যদি তা দিতে ব্যর্থ হয় তবে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের রাশ টানতে কেন্দ্রের পক্ষ থেকে সম্প্রতি নয়া গাইডলাইনও জারি করা হয়েছে।

কমিশন জানিয়েছে যে সিরিজে শিশুদের ভাবমূর্তিকে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে। এ ধরনের কনটেন্ট শুধু শিশুমনকে দূষিত করছে না কিন্তু শিশুদের শোষণ ও হেনস্থাকে তুলে ধরছে। কমিশন একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে, যে অভিযোগে বলা হয়েছে সিরিজে অপ্রাপ্তবয়স্কদের যৌনতা ও মাদকাসক্তকে খুব সাধারণ বিষয় দেখানো হয়েছে। নোটিসে কমিশন বলেছে, 'শিউদের কথা মনে রেখে বা শিশুদের জন্য এ ধরনের কনটেন্ট স্ট্রিমিং করার আগে নেটফ্লিক্সকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে এবং এ জাতীয় বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।’
কমিশনের নোটিসে বলা হয়েছে, 'এই বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সিরিজের স্ট্রিমিং দ্রুত বন্ধ করে দেওয়া হোক। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে, যদি তা না করা হয় তবে কমিশন যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।’ এর আগে 'তাণ্ডব’–এর স্ট্রিমিং নিয়ে বিতর্কের মুখে পড়েছিল অ্যামাজন প্রাইম ভিডিও। যার রেশ কাটতে না কাটতেই ফের 'বম্বে বেগম’ নিয়ে ঝামেলার সৃষ্টি হল।
সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের জীবন কাহিনী নিয়ে তৈরি 'বম্বে বেগম’ সিরিজ। এই সিরিজে অভিনয় করেছেন পূজা ভাট, সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ, প্লবিতা বরঠাকুর এবং আধ্যা আনন্দ। এছাড়াও রয়েছে রাহুল বোস, বিবেক গোম্বার ও ড্যানিশ হুসেন।












Click it and Unblock the Notifications