না প্রসেনজিৎ আমার বন্ধু, না আমি ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙেছি : ঋতুপর্ণা
প্রসেনজিতের সঙ্গে নিজের সম্পর্কের উন্নতি বা অবনতি নিয়ে বলতে গিয়ে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, "না প্রসেনজিৎ আমার বন্ধু নয়, না আমি ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙেছি।
১৪ বছরের লম্বা বিরতির পর ফের বড় পর্দায় ('প্রাক্তন') প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে কাজ করছে, এই খবর হইচই ফেলে দিয়েছিল টলিউডে। একসঙ্গে ফের ছবিতে কাজ করলেও তাদের প্রাক্তন সম্পর্কের সেভাবে কিন্তু কোনও উন্নতি হয়নি। বরং প্রাক্তনের পর থেকে নাকি সেভাবে দেখা-সাক্ষাৎ এমনকি কথাও হয়নি দুজনের।
প্রসেনজিতের সঙ্গে নিজের সম্পর্কের উন্নতি বা অবনতি নিয়ে বলতে গিয়ে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ঋতু দি বলেন, "না প্রসেনজিৎ আমার বন্ধু নয়, না আমি ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙেছি, তবে ওকে শুভকামনা জানাই সবক্ষেত্রেই"।
{photo-feature}












Click it and Unblock the Notifications