উচ্ছ্বসিত নীল নীতিন মুকেশর পরিবার! এল সুখবর
বলিউডে পর পর উঠে আসছে সুখবর। শাহিদের পর বাবা হলেন অভিনেতা নীল নীতিন মুকেশ। এদিন দুপুরে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন নীলের স্ত্রী রুক্মিনী।
বলিউডে পর পর উঠে আসছে সুখবর। শাহিদের পর বাবা হলেন অভিনেতা নীল নীতিন মুকেশ। এদিন দুপুরে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন নীলের স্ত্রী রুক্মিনী।

এবছরের এপ্রিলেই জানা গিয়েছিল যে বাবা হতে চলেছেন নীল। এই সুখবর নিজেই জানান অভিনেতা। নীল সেই সময়েই জানান যে সন্তান মেয়ে হোক বা ছেলে , তা নিয়ে মাথা ব্য়থা নেই তাঁর। আর এদিন কন্যা সন্তান জন্মানোয় খুশির আবহ ছড়িয়ে পড়ে নীলের পরিবারে।
উল্লেখ্য, গতবছর ফেব্রুারিতে রুক্মিনীর সঙ্গে বিয়ে হয় অভিনেতা নীল নীতিন মুকেশের। এদিকে, ফিল্মের শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন নীল। প্রভাসের পরবর্তী ছবি 'সাহো'-তে তাঁকে দেখা যাবে। এই ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ, ইভলিন শর্মা, শ্রদ্ধা কাপুর।

Click it and Unblock the Notifications