চুপকে! চুপকে! এনগেজমেন্ট সারলেন নীল নীতিন মুকেশ

এনগেজমেন্ট সেরে ফেললেন বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশ। পাত্রীর নাম রুক্মিণী সাহায়। শোনা যাচ্ছে পরের বছর প্রথমদিকে তারা গাঁটছড়া বাঁধবেন। মঙ্গলবার, জুহুর একটি হোটেলে এনগেজমেন্ট সারেন এই বলিউড অভিনেতা। দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন।

অভিনেতা নীল জানান, পরিবারের বড়রাই বিয়ের কথা ঠিক করেন। বহু বছর ধরেই দুটি পরিবার একে অপরকে চিনতেন। সেই সূত্রেই নীল ও রুক্মিণীরও আলাপ হয়। তবে তদের মধ্যে এতদিন শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল।যা এখন বিবাহে পরিনতি পেতে চলেছে।

চুপকে! চুপকে! এনগেজমেন্ট সারলেন নীল নীতিন মুকেশের

আগামী বছরের প্রথম দিকেই বিয়ে করবেন নীল নীতিন মুকেশ। ব্যক্তিগতভাবে রুক্মিনীকে বেশ পছন্দ নীলের। এনগেজমেন্টের পরে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, রুক্মিণী খুবই সাধারণ একজন মেয়ে। আমি ঠিক যেমন পছন্দ করি ও ঠিক তেমনই।

অভিনেতা নীল নীতিন মুকেশ জনি গদ্দার, নিউইয়র্ক, ডেভিড, ৭ খুন মাফ, প্রভৃতি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রচুর প্রশংসা পেয়েছেন। অভিনেতা শাহিদ কাপুরও বাড়ির পছন্দ করা মেয়েকেই বিবাহ করেছেন। এবং বলা ভাল শাহিদ-মীরা জুটি বেশ সুখেই জীবন কাটাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+