ছুটি কাটাতে এসে বিপত্তি, হিমাচলের হোটেল থেকে মূল্যবান জিনিস চুরি গেল নেহার স্বামী রোহনের

ছুটি কাটাতে এসে বিপত্তি, হিমাচলের হোটেল থেকে মূল্যবান জিনিস চুরি গেল নেহার স্বামী রোহনের

জনপ্রিয় গায়িকা নেহা কক্করের স্বামী তথা পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিংয়ের ব্যক্তিগত জিনিস ও নগদ চুরি গেল হিমাচল প্রদেশের মাণ্ডির এক হোটেল থেকে। ছুটি কাটানোর জন্য সেখানেই উঠেছিলেন তিনি। চলছে তদন্ত।

ছুটি কাটাতে এসে বিপত্তি, হিমাচলের হোটেল থেকে মূল্যবান জিনিস চুরি গেল নেহার স্বামী রোহনের


রিপোর্ট অনুযায়ী, মাণ্ডির এক হোটেলে থাকাকালীন রোহনপ্রীতের মূল্যবান ব্যক্তিগত জিনিস চুরি যায়। একটি হিরের আংটি, একটা আইফোন, অ্যাপেলের ঘড়ি ছিল চুরি যাওয়া জিনিসগুলির মধ্যে। চুরির খবরে শিলমোহর দিয়েছে পুলিশ শনিবার। তবে এ বিষয়ে রোহনপ্রীত কিছু জানাননি। মাণ্ডির এসপি শালিনী অগ্নিহোত্রী এ প্রসঙ্গে বলেন, '‌নগদ অর্থ, আইফোন, স্মার্টওয়াচ ও হিরের আংটি সহ ব্যক্তিগত মূল্যবান জিনিস চুরি গিয়েছে পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিংয়ের। মাণ্ডির হোটেলে থাকার সময় এই ঘটনা ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।’‌

সম্প্রতি নেহা কক্কর একটি ভিডিও শেয়ার করেন তাঁর স্বামীর সঙ্গে। ভিডিওটি মাণ্ডির হোটেল রুম থেকে। ভিডিওতে নেহা ও রোহনপ্রীত একসঙ্গে সকালের চা ও ছুটি উপভোগ করছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন নেহা-রোহন। এক মিউজিক ভিডিও শুট চলাকালীন নেহা ও রোহনের পরিচয় হয় এবং প্রথম দেখাতেই একে–অপরের প্রেমে পড়েন তাঁরা। নেহা সেইসময় জানিয়েছিলেন, 'রোহনের সুন্দর চেহারা আর নম্র ব্যবহার মন কেড়ে নিয়েছিল তাঁর। তাই বিয়ের সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হয়নি।’ আর রোহন এই প্রসঙ্গে জানিয়েছিলেন, 'ভাবিনি নেহার লেখা গানের কথাগুলো এভাবে আমার জীবনে সত্যি হয়ে যাবে। আমার গোটা জীবনটাই বদলে দেবে।’

নেহাকে শেষবারের মতো ইন্ডিয়ান আইডল সিজন ১২–এ দেখা গিয়েছিল। নেহা আগেও ইন্ডিয়ান আইডলের বিচারকের পদে ছিলেন। অন্যদিকে রোহনপ্রীতেরও নেহার সঙ্গে নতুন গান মুক্তি পেয়েছে, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+