দ্বিতীয়বার অভিভাবক হচ্ছেন নেহা–অঙ্গদ, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন এই দম্পতি
দ্বিতীয়বার মা হতে চলেছেন নেহা ধুপিয়া
আবার মা হতে চলেছেন নেহা ধুপিয়া। নেহা ও অঙ্গদ বেদী তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য একেবারে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় খুব মিষ্টি একটি পোস্টের মাধ্যমে নেহা–অঙ্গদ তাঁদের দ্বিতীয়বার অভিভাবক হওয়ার কথা ঘোষণা করেছেন।

নেহা ও অঙ্গদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মেহের। পারিবারিক একটি ছবি নেহা শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, যেখানে দেখা গিয়ে কালো রঙের পোশাক পরে রয়েছেন নেহা, দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। এর আগেও নেহা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু স্টোরি দিয়েছিলেন, যা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ের দিকে ইঙ্গিত করেছিল।
নেহা ও অঙ্গদ উভয়ই তাঁদের সোশ্যাল মিডিয়ায় মেয়ে মেহেরের প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। নতুন এই পোস্টে এই দম্পতি লিখেছেন যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। সুন্দর ওই পারিবারিক ছবিতে দেখা গিয়েছে, নেহা তাঁর বেবি বাম্পটিকে সোহাগ করছেন এবং অঙ্গদও একহাত দিয়ে নেহার বেবি বাম্পটিকে ধরে রয়েছেন এবং তাঁর কোলে মেহের। প্রত্যেকেই কালো রঙের পোশাক পরে আছেন। নেহাকে কালো রঙের বডিকন ড্রেসে দারুণ সুন্দর লাগছিল এবং অঙ্গদের পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজার। তাঁদের মেয়ে মেহেরকেও মিষ্টি লাগছিল। এই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, 'ক্যাপশন দিতে গিয়ে ২দিন লাগল। যেটা আমরা ভেবেছিলাম বলব এর থেকে সেরা শব্দ আর কিছুই হয় না, তা হল ধন্যবাদ ইশ্বর।’ একই ছবি শেয়ার করে অঙ্গদ বেদি লিখেছেন, 'নতুন হোম প্রোডাকশান খুব শীঘ্রই আসতে চলেছে। ওয়াহেগুরু আশীর্বাদ করুন।’
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন এবং ওই বছরের ১৮ নভেম্বর তাঁদের প্রথম কন্যা মেহেরের অভিভাবক হন তাঁরা। নেহাকে পরবর্তী থ্রিলার সিরিজ অ্যা থার্সডে–তে দেখা যাবে। এই সিরিজে নেহা ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি এবং মায়া সারাও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications