Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণবীর–আলিয়ার বিয়েতে আবেগঘন নীতু কাপুর, হাতের মেহেন্দিতে নাম লিখলেন প্রয়াত ঋষি কাপুরের

রণবীর–আলিয়ার বিয়েতে আবেগঘন নীতু কাপুর, হাতের মেহেন্দিতে নাম লিখলেন প্রয়াত ঋষি কাপুরের

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চারহাত এক হতে চলেছে ‌রণবীর কাপুর ও আলিয়া ভাটের। আর ছেলে রণবীরের বিয়েতে নীতু কাপুর তাঁর স্বামী ঋষি কাপুরের জন্য মিষ্টি একটি কাজ করলেন। রণবীর–আলিয়ার মেহেন্দি সেরিমনিতে যাওয়ার পর নীতু কাপুর তাঁর মেহেন্দি পরা হাত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই মেহন্দি হাতে নাম লেখা রয়েছে তাঁর প্রয়াত স্বামী ঋষির। নীতু কাপুরের এই পোস্ট দেখে নেটিজেনরা মুগ্ধ।

নীতু কাপুরের মেহেন্দিতে নাম লেখা ঋষি কাপুরের

নীতু কাপুরের মেহেন্দিতে নাম লেখা ঋষি কাপুরের

হবু স্বামী বা স্বামীর নাম মেহেন্দিতে লেখার চল বহু পুরনো। বৃহস্পতিবার নীতু কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেহেন্দি পরা হাত দেখান। সেই ছবিতে দেখা গিয়েছে, নীতু কাপুরের তর্জনীতে নাম লেখা রয়েছে ঋষি কাপুরের। প্রসঙ্গত, নীতু কাপুর ও ঋষি কাপুর ১৯৮০ সালের জানুয়ারিতে বিয়ে করেন এবং সেই বছরের সেপ্টেম্বরে তাঁদের প্রথম কন্যা ঋদ্ধিমা জন্মায়। এরপর ১৯৮২ সালে নীতু-ঋষি কাপুর তাঁদের দ্বিতীয় সন্তান রণবীরকে স্বাগত জানায়।

 ২০২০–তে গ্র‌্যান্ড বিয়ে হওয়ার কথা ছিল

২০২০–তে গ্র‌্যান্ড বিয়ে হওয়ার কথা ছিল

সম্প্রতি পরিচালক সুভাষ ঘাই জানিয়েছেন যে ২০২০ সালের ডিসেম্বরেই ঋষি কাপুর তাঁর ছেলে রণবীরের গ্র‌্যান্ড ওয়েডিং পরিকল্পনা করেছিলেন। কিন্তু ওই বছরের এপ্রিল মাসেই ক্যান্সারে ভুগে মৃত্যু হয় ঋষি কাপুরের। আলিয়া ও রণবীরের বিয়ের অনুষ্ঠানগুলি চলার সময় ঋষি কাপুর ও তাঁর বিয়ের স্মৃতিতে ডুবে যান নীতু কাপুর। তাঁদের বাগদানের সময়কার পুরনো ছবি শেয়ার করে নীতু লেখেন, '‌১৯৭৯ সালের ১৩ এপ্রিল ৪৩ বছর আগে আমাদের বাগদান পর্ব হয়েছিল, বৈশাখি দিনের সময়কার পুরনো স্মৃতি।'‌

নীতু কাপুর সিলমোহর দেন

নীতু কাপুর সিলমোহর দেন

রণবীর-আলিয়ার বিয়ে কবে এ নিয়ে বিস্তর জলঘোলার পর অবশেষে বুধবার সন্ধ্যায় নীতু কাপুর নিশ্চিত করে জানান যে ১৪ এপ্রিল রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতে আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে হচ্ছে। বউ হিসাবে আলিয়া কেমন?‌ এ প্রশ্নের উত্তরে নীতু কাপুর বলেন, '‌আলিয়াআ সেরা। তাঁদের জন্য অনেক আশীর্বাদ রইল'‌।

 রণবীর–আলিয়ার প্রেম

রণবীর–আলিয়ার প্রেম

অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রহ্মাস্ত্র-এর শুটিং করার সময়ই ২০১৭ সালে একে-অপরের প্রেমে পড়েন আলিয়া ও রণবীর। এ বছরের সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। ২০১৮ সালের এক সাক্ষাতকারে রণবীর স্বীকার করেছিলেন যে তিনি আর আলিয়া ডেট করছেন। পরে তিনি জানিয়েছিলেন যে ২০২০ সালেই তাঁরা বিয়ে করতেন কিন্তু করোনা মহামারির কারণে এই বিয়ে পিছিয়ে দিতে হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+