Upcoming Bengali Cinema 2023: সমস্ত জল্পনার অবসান! দেরিতে হলেও অবশেষে সুখবর শোনালেন নীল তৃণা
Upcoming Bengali Cinema: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি নীল এবং তৃণা! এমনকি দুজনেই সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ। রিল হোক কিংবা ছবি পোস্ট! এই সেলেব দম্পত্তি সবসময়ে আগে থাকেন। ইতিমধ্যে তৃণা বড় পর্দাতে কাজ শুরু করেছেন। তবে এবার একসঙ্গে এক জুটিকে দেখা যাবে বড় পর্দাতে। যা অবশ্যই নীল এবং তৃণার ভক্তদের কাজে বড় খবর।
এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলবে সৌম্যজিৎ আদক পরিচালিত 'তিলোত্তমা' (Bengali Cinema Tilottama)। আর এই ছবিতেই নীল ( Neel) এবং তৃণাকে (Trina) একসঙ্গে দেখা যাবে। অভিনয়ে দেখা যাবে ঋতব্রত ও রাই-কেও। আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। একেবারে অন্য ধারার এই ছবি। অনেক গল্পকে ঘিরে তৈরি হয়েছে 'তিলোত্তমা'।

সৌম্যজিৎ আদক বলছেন, তিলোত্তমা মানেই কি শুধু এই শহরের গল্প? তা একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প ভেসে উঠবে এই ছবিতে। একই সঙ্গে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্পও দেখা যাবে।
ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। যিনি তিলোত্তমা ( Tilottama) নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। অন্যদিকে নীল ভট্টাচার্যকে একজন মিউজিশিয়নের ভূমিকাতে দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে প্রেম এবং ভালোবাসার ছোঁয়া থাকছে ছবিতে। আর সেখানে ঋতব্রত ও রাইকে দেখা যাবে।

ছবিতে
ঋতব্রত এক জন অ্যাকাউন্ট্যান্টের ভূমিকাতে কাজ করবেন। তাঁর লিভ ইন পার্টনার রাই! যিনি একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও রজত গাঙ্গুলি, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার এবং আরও অনেকেই দেখা যিবে এই সিনেমায়।
এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে! বিশেষ করে কীভাবে জীবনের চড়াই উৎরাই পেরিয়ে আশ্রমের শ্যামাপদবাবু অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায় সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করবে তা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হবে তিলোত্তমার গল্প।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নীল এবং তৃণাকে কেন একসঙ্গে দেখা যাচ্ছে না তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এমনকি দুজনের বিবাহ বিচ্ছেদের গল্পও শোনা গিয়েছে! সমস্ত জল্পনা সরিয়ে বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।












Click it and Unblock the Notifications