Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউড মাদক কাণ্ড: অভিনেত্রী অনন্যা পাণ্ডের মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করল NCB

বলিউড মাদক কাণ্ড: অভিনেত্রী অনন্যা পাণ্ডের মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করল NCB

ধীরে ধীরে বলিউডে মাদক কাণ্ডের জাল ছড়াতে শুরু করেছে এনসিবি। আরিয়ান খানের পর এনসিবির স্ক্যানারে আরেক বলিউড স্টার কিড। চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে রেড করল এনসিবি। তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ এবং একাধিক ইলেট্রনিক্স গ্যাজেট সিজ করল এনসিবি। আজই এনসিবির দফতরে হাজিরা দিয়েছেন অনন্যা পান্ডে। সঙ্গে ছিলেন তাঁর বাবা চাঙ্কি পান্ডে। সুশান্ত সিং রাজপুতের সময় থেকেই বলিউডে মাদক যোগ নিয়ে তৎপর হয়েছে এনসিবি। এর আগে দীপিকা পাড়ুকোনকেও ডেরা করেছিলন এনসিবি।তার বিরুদ্ধেও মাদক সেবনের অভিযোগ ছিল।

অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবি

অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবি

আরিয়ান খানের পর এবার এনসিবির স্ক্যানারে আরেক বলিউড স্টার কিড অনন্যা পান্ডে। চাঙ্কি পান্ডের ছেলে অনন্যা পান্ডে। বলিউডে ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। আরিয়ান খানের মাদক কাণ্ডের তদন্তে নেমে এবার অনন্যা পান্ডের বাড়িতে হানা দিল এনসিবি। দুপুরে অনন্যা পান্ডের বাড়িতে হানা দেয় এনসিবি। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা।

আরিয়ান-অনন্যা যোগ

আরিয়ান-অনন্যা যোগ

মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারির পরেই জল্পনা শুরু হয়েছিল আর কোন স্টার কিডের সঙ্গে এই মাদক কাণ্ডের যোগ রয়েছে। তাতে আরিয়ান খানের হোয়াটস অ্যাপ চ্যাটে অনন্যা পান্ডের নাম উঠে এসেছে। অনন্যা পান্ডের সঙ্গে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে শাহরুখ খানের ছেলেকে। আরিয়ান খান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টরা একই গ্রুপে পার্টি করতেন। সেকারণেই অনন্যা পান্ডের সঙ্গেও মাদক যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনন্যা পান্ডেকে সমন পাঠিয়েছে এনসিবি। আরিয়ান খানের মাদক যোগ মামলায় অনন্যাকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত

মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত

আরিয়ান খান মাদক মামলায় অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি চালিেয় তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন আরিয়ান খানের হোয়াটস অ্যাপ চ্যাটে বেআইনি ভাবে মাদক নেওয়ার কথা বলা হয়েছে। তদন্তে জানিয়েছেন,বেআইনি ভাবে মাদক নিতেন আরিয়ান খান। সেই হোয়াটস অ্যাপ চ্যাটে জানা গিয়েছে আরিয়ান খান মাদক সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রাখত।

৩০ অক্টোবর পর্যন্ত জেলে আরিয়ান

৩০ অক্টোবর পর্যন্ত জেলে আরিয়ান

এদিকে আরিয়ান খানের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন আরিয়ান খান এবং মাদক কাণ্ডে ধৃত ৭ জন। আজ জেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখে বাড়িতও আজ এনসিবির একটি দল পৌঁছেছিল। বেশ কিছু দরকারি কাগজপত্র সই করানোর জন্য সেখানে গিয়েছিল তারা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+