#BigBoss10 : এই প্রতিযোগীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি
২০০৮ সালে স্বামী ওমজীরর বিরুদ্ধে তার ছোট ভাই প্রমোদ ঝা চুরির অভিযোগ করেন। বলা হয়, সাইকেলের দোকানের তালা ভেঙে ওমজী ও তার তিন সাঙ্গপাঙ্গরা ১১টি সাইকেল চুরি করেছে।
দিল্লির এক আদালত বিগ বস ১০ এর প্রতিযোগী তথা স্বঘোষিত গডম্যান স্বামী ওমজী মহারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার ভাই দায়ের করা চুরির অভিযোগ মামলায় বারবার বলার পরও আদালতে হাজিরা না দেওয়ায় এই নির্দেশ বলে জানা গিয়েছে।
মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতীশ কুমার অরোরা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ওমজীকে আদালতে অবশ্যই হাজিরা দিতে হবে। একইসঙ্গে জামিনের বন্ডের অর্থ জমা দিতে হবে।

এর আগে গত ৮ নভেম্বর আদালতে একটি আবেদন জমা পড়ে। হাজিরা যাতে মাফ করা হয় সেজন্য। সইসময়ে তা আদালত মেনে নিয়েছিল। এরপরে ২১ নভেম্বর অবশ্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও হাজির হননি ওমজী। এরপরই কড়া নির্দেশ দিয়েছে আদালত।
২০০৮ সালের নভেম্বরে বিনোদানন্দ ঝা ওরফে স্বামী ওমজীরর বিরুদ্ধে তার ছোট ভাই প্রমোদ ঝা চুরির অভিযোগ করেন। বলা হয়, সাইকেলের দোকানের তালা ভেঙে ওমজী ও তার তিন সাঙ্গপাঙ্গরা ১১টি সাইকেল চুরি করেছে। তখন থেকে এই মামলা আদালতে ঝুলছে। সেই সূত্রেই এবার পরোয়ানা জারি হয়েছে বিতর্কিত এই বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications