দক্ষিণী ব্লকবাস্টার বিয়ে আগামীকাল, গাঁটছড়া বাঁধছেন নয়নতারা–ভিগনেশ

দক্ষিণী ব্লকবাস্টার বিয়ে আগামীকাল, গাঁটছড়া বাঁধছেন নয়নতারা–ভিগনেশ

দক্ষিণী হার্টথ্রব নয়নতারা ও ভিগনেশ শিবানের বিয়ের চর্চা এখন টক অফ দ্য টাউন। তাঁদের ৬ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেতে চলেছে। ২০২১ সালে খুব সাধারণভাবে এই জুটি তাঁদের বাগদান পর্ব সেরেছিলেন। ভিগনেশ ও নয়নতারা সর্বদাই তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন এবং তাঁদের একসঙ্গে দারুণ মিষ্টি লাগে।

নয়নতারা–ভিগনেশের পরিচয়

নয়নতারা–ভিগনেশের পরিচয়

নয়নতারা ও পরিচালক ভিগনেশের পরিচয় হয়েছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া নানুম রাউডি ধন-এর সেটে এবং এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা একে-অপরের প্রেমে পড়ে যান। এরপর এই সিনেমার গীতিকার হয়ে যান ভিগনেশ এবং নয়নতারাকে উদ্দেশ্য করে তিনি '‌থাঙ্গামে'‌ গানটি লেখেন। ভিগনেশ বাস্তবেও নয়নতারাকে এই নামেই ডাকেন। থাঙ্গামে-এর অর্থ সোনা, এছাড়াও ভিগনেশ নয়নতারাকে কানমারি বলেও সম্বোধন করেন, যার অর্থ প্রিয়। এই জুটি এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আসুন জেনে নেওয়া যাক দক্ষিণী এই তারকা জুটির বিয়ের সব তথ্য।

বিয়ের তারিখ

বিয়ের তারিখ

নয়নতারা ও ভিগনেশ আগামী ৯ জুন বিয়ের পিঁড়িতে বসবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে এই বিয়ে হবে। গঙ্গা দশেরার শুভদিনে এই জুটি বিয়ে করতে চলেছে। পরিচালক নিজে এই বিয়ের তারিখ নির্দিষ্ট করে লিখেছেন, '‌পেশাদারিত্বের মতোই আমার ব্যক্তিগত জীবনেও আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন। আমি ব্যক্তিগত জীবনে আর একটি পদক্ষেপ নিতে চলেছি। ৯ জুন আমি আমার জীবনের ভালোবাসার মানুষ নয়নতারাকে বিয়ে করতে চলেছি। বিয়ের পর দুপুরে আপনাদের সবার সঙ্গে এই ছবি শেয়ার করে নেব। ১১ জুন নয়নতারা এবং আমি আপনাদের (‌সংবাদমাধ্যম)‌ সঙ্গে দেখা করে মধ্যাহ্নভোজ করব একসঙ্গে।'

বিবাহ বাসর

বিবাহ বাসর

ডেস্টিনেশন ওয়েডিং করার পরিকল্পনা থাকলেও নয়নতারা ও ভিগনেশ অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে তাঁরা মহাবলীপুরমের শেরাটন গ্র‌্যান্ডে এই বিয়ে করতে চলেছেন। বিয়ের জায়গা বদল নিয়ে ভিগনেশ বলেন, 'আমরা প্রথমে তিরুপতিতে বিয়ের পরিকল্পনা করেছিলাম কিন্তু লজিস্টিক সমস্যা ছিল সেখানে।'‌‌

আমন্ত্রণ পত্র ‌

আমন্ত্রণ পত্র ‌

ভিগনেশ ও নয়নতারা তাঁদের বিয়েতে ডিজিটাল ও প্রিন্টেড দু'‌ধরনের কার্ড করেছেন। যদিও ডিজিটাল ফুল ও প্রাসাদ দিয়ে নান্দনিক, ছাপানো বিয়ের আমন্ত্রণ পত্রটি ঐতিহ্যবাহী এবং এতে অভিনেতা-ফিল্মমেকার জুটির অনুরূপ বর ও কনের চিত্র দেখানো হয়েছে।

অতিথি তালিকা

অতিথি তালিকা

নয়নতারা ও ভিগনেশের বিয়েতে অতিথি তালিকায় রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। এছাড়াও রয়েছেন রজনীকান্ত, অনিরুদ্ধ রবিচন্দর, কমল হাসান, চিরঞ্জীবি, সুরিয়া, অজিত, কার্তি, বিজয় সেতুপতি, সামান্থা রুথ প্রভু সহ আরও অনেকে। তবে আনুষ্ঠানিকভাবে কারা কারা যোগ দিচ্ছেন তা এখনও জানা যায়নি।

বিয়ের ভিডিও

বিয়ের ভিডিও

পরিচালক গৌতম বাসুদেব মেনন বিয়ের অনুষ্ঠানের ছবি-ভিডিও পরিচালনা করছেন। এই ভিডিও পরে তথ্যচিত্র আকারে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করা হবে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+