ভাঙল অসংখ্য হৃদয়, সাতজন্মের জন্য ভিগনেশের হলেন নয়নতারা, ছবি পোস্ট নবদম্পতির

ভাঙল অসংখ্য হৃদয়, সাতজন্মের জন্য ভিগনেশের হলেন নয়নতারা, ছবি পোস্ট নবদম্পতির

বৃহস্পতিবার ৯ জুন সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণী তারকা জুটি নয়নতারা ও ভিগনেশ শিবন। মহাবলীপুরমের একটি প্রাইভেট রিসর্টে এই বিয়ের আসর বসে। সাত বছরের দীর্ঘ সম্পর্ক আধুনিক যুগের কোনও রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয়। বিয়ের পরই নয়নতারা বিয়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া পেজে। এই কলিউড জুটি একেবারে ব্যক্তিগত পরিসরে দক্ষিণ ভারতীয় বিয়ে করতে চলেছেন। এরপর ১০ জুন রিসেপশন পার্টি হবে, যেখানে দক্ষিণী তারকাদের চাঁদের হাট বসবে। এক নজরে দেখে নিন ভিগনেশ-নয়নতারা বিয়ের সব তথ্য।

বিয়ের রীতি–নীতি শুরু হয় সকাল আটটায়

বিয়ের রীতি–নীতি শুরু হয় সকাল আটটায়

বিয়ের দিন নয়নতারা ও ভিগনেশ রাজকায়ভাবে সেজে উঠেছিলেন। জেড বাই মণিকার পোশাক পরেছুলেন দু'‌জনে। বৃহস্পতিবার বিয়ের রীতি-নীতি শুরু হয়ে যায় সকাল ৮টা ১০ মিনিটে। বিয়েতে একাধিক তারকার আমন্ত্রণ ছিল।

কে কে আসেন বিয়েতে

কে কে আসেন বিয়েতে

বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ দিতে এসেছিলেন শাহরুখ খান। আসেন পরিচালক অ্যাটলি। বলিউড সুপারস্টার এসআরকের পরনে ছিল সাদা রঙের রয়্যাল পোশাক। এছাড়াও আসেন দক্ষিণের থালাইভা রজনীকান্ত, তিনি নবদম্পতিকে মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করেন। বিয়েতে উপস্থিত হয়েছিলেন রাধিকা শরথকুমার, দিব্যা ধরাশিনি, বসন্ত রবি। এছাড়াও বিযেতে স্বপরিবারে হাজির ছিলেন সূরয, অজিত ও জ্যোতিকা। এছাড়াও বিয়েতে দক্ষিণের জনপ্রিয় তারকা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের দেখা গিয়েছে।

গরীব বাচ্চাদের খাওয়াবেন নবদম্পতি

গরীব বাচ্চাদের খাওয়াবেন নবদম্পতি

নয়নতারা ও ভিগনেশ তাঁদের বিয়ে উপলক্ষ্যে ১৮ হাজার শিশুদের ও তামিলনাড়ু জুড়ে ১ লক্ষ অভাবী মানুষদের খাওয়াবেন। তাঁদের এই মানবিকতা ইন্টারনেটে সকলের মন জয় করে নিয়েছে।

গ্র‌্যান্ড ওয়েডিং

গ্র‌্যান্ড ওয়েডিং

মহাবলীপুরমের শেরাটন পার্কের রিসর্টে বিশাল বড় গ্লাস মণ্ডপ তৈরি করা হয় বিয়ের জন্য। গ্র‌্যান্ড ওয়েডিংয়ে সেজে উঠেছিল শেরাটন পার্ক।

বিয়ের পোশাক

বিয়ের দিন নয়নতারা পরেছিলেন লাল রঙের পোশাক। সঙ্গে মানানসই সবুজ ও সাদা পাছর বসানো কুন্দন সেট, লম্বা হিরের হার, মাঙ্গটিকা। খুবই সুন্দর লাগছিল নববধূকে। অন্যদিকে ভিগনেশের পরনে ছিল ঘিয়া রঙের শেরওয়ানি ও ট্র‌্যাডিশনাল ধুতি। ছবিতে দেখা গিয়েছে নয়নতারার মাথায় ভালোবাসার চুম্বন দিচ্ছেন ভিগনেশ।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+