কেন নওয়াজউদ্দিনকে নিজের 'পার্টি'তে নিমন্ত্রণ করেন না সলমন ?

শাহরুখ, সলমনের সাম্প্রতিক বহু হিট ছবিতেই তাঁর অভিনয় ছিল নজর কাড়ার মতো। একসঙ্গে কাজ করার দরুন খানেদের সঙ্গে সম্পর্কও ভালো বলে শোনা যায় নওয়াজের।

বলিউডের কিং শাহরুখ ও ভাইজান সলমনের খানের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দকি। শাহরুখ, সলমনের সাম্প্রতিক বহু হিট ছবিতেই তাঁর অভিনয় ছিল নজর কাড়ার মতো। একসঙ্গে কাজ করার দরুন খানেদের সঙ্গে সম্পর্কও ভালো বলে শোনা যায় নওয়াজের।

তবে কেন নিজের পার্টিতে সলমন খান নিমন্ত্রণ করেন না নওয়াজকে? এই প্রশ্নের উত্তরের খোঁজ করতে গিয়ে জানা গেল, দোষটা কিছুটা নওয়াজেরই। নিজের মুখেই তা স্বীকার করে নিলেন নওয়াজ।

কেন নওয়াজউদ্দিনকে নিজের 'পার্টি'তে নিমন্ত্রণ করেন না সলমন ?

সাম্প্রতিককালে এক প্রশ্নের উত্তরে নওয়াজ জানিয়েছেন , অন্যান্য বলিউড তারকাদের মতো সলমন খানও নিজের পার্টিতে নওয়াজকে অনেকবার আমন্ত্রণ করেছেন। তবে নওয়াজ নিজে প্রচণ্ড লাজুক হওয়ায়, কোনও বলিউড পার্টিতে যেতে চাননা।

আর একাধিকবার নিমন্ত্রণ করার পর, নওয়াজ পার্টিতে যাননা দেখে , তাঁকে কোনও বলিউড তারকাই আর নিজেরে পার্টিতে নিমন্ত্রণ করেননা। একথা নিজের মুখেই জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দকি। পাশপাশি শাহরুখ ও সলমন দুজনের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো বলে জানিয়েছেন নওয়াজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+