নওয়াজের ডিএনএ পরীক্ষায় কী জানা গেল ? দেখুন ভিডিও

'সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্সট নামের এই ভিডিওটি এখন ভাইরাল সোস্যাল মিডিয়ায়।

ধর্ম বিষয়ক একের পর এক বিতর্কে যখন দেশ উত্তাল, তখন নিজর মতন করে এক অভিনব ভিডিও পোস্ট করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এমনিতেই অভিনয় দক্ষতায় নিজের জাত চিনিয়ে দিয়েছেন নওয়াজ। এরপর সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করে এক অভূতপূর্ব বার্তা দিলেন তিনি।

নওয়াজের ডিএনএ পরীক্ষায় কী জানা গেল ? দেখুন ভিডিও

নিজের সোস্যাল মিডিয়া সাইটে পোস্ট করা ভিডিওতে নওয়াজ বলেছেন, তিনি নিজের ডিএনএ টেস্ট করিয়েছেন। তাতে পাওয়া গিয়েছে, তিনি ১৬.৬৬ শতাংশ হিন্দু, ১৬.৬৬ শতাংশ মুসলিম, ১৬.৬৬ শতাংশ শিখ, ১৬.৬৬ শতাংশ খ্রীষ্টান ,১৬.৬৬ শতাংশ বৌদ্ধ। কিন্তু সবশেষে যখন তিনি তাঁর আত্মাকে আবিষ্কার করেছেন, তখন দেখেছেন তিনি একশো শতাংশ একজন শিল্পী।

৫৫ সেকেন্ডের এই অভিনব ভিডিওতে কোনও সংলাপ বা কথা ছিলনা নওয়াজের। তবে তার সামাজিক বার্তা যে কতটা জোরদার ছিল তা ভিডিওর জনপ্রিয়তা দেখেই বোঝা যায়।

সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স নামের এই ভিডিওটিতে নওয়াজের অভিনয় মুন্সিয়ানার পাশাপাশি বুদ্ধিমত্তারও প্রশংসায় তাঁর ফ্যানেরা। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+