পোশাকে মাটি লেগে, হাতে কোদাল, এ এক অন্য নওয়াজউদ্দিনকে দেখল সোশ্যাল মিডিয়া
পোশাকে মাটি লেগে, হাতে কোদাল, এ এক অন্য নওয়াজউদ্দিনকে দেখল সোশ্যাল মিডিয়ায়
নিজের শেকড়কে কোনওদিন ভোলা উচিত নয় তা প্রমাণ করলেন বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। যিনি গতমাসে মুম্বই ছেড়ে নিজের বাড়ি বুধানাতে দিন কাটাচ্ছেন। তাঁর জীবনের গত ২০ বছর ধরে তিনি কৃষিকাজ করেছেন, মুম্বই যাওয়ার পরও তিনি সেই কাজ ভোলেননি এবং এই সময় নিজেকে কৃষিকাজের মাধ্যমেই ব্যস্ত রাখলেন নওয়াজ।
|
সোশ্যাল মিডিয়ায় শেয়ার তাঁর কৃষিকাজের ভিডিও
সম্প্রতি ৪৬ বছরের অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মাঠে কাজ করার কিছু ঝলক শেয়ার করলেন তাঁর ভক্তদের জন্য। একটি ভিডিও শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘আজকের দিনের জন্য কাজ শেষ।' ভিডিওতে নওয়াজউদ্দিনকে দেখা গিয়েছে, জলে হাত ধুয়ে কৃষির কাজ শেষ করেন তিনি, পেছনে সুন্দর একটি সূর্যাস্ত এবং হাতে কোদাল নিয়ে তাঁকে চলে যেতে দেখা যায়।

কৃষিকাজকে ভোলেননি অভিনেতা
এ যেন এক অন্য নওয়াজকে দেখল তাঁর ভক্তরা। সারাদিন কৃষিকাজের পর তাঁর পোশাক ঘামে ভিজে গিয়েছে এবং তাতে মাটি লেগে রয়েছে। মাথায় সাদা রঙের কাপড় জড়ানো। নওয়াজের এই রূপ দেখে ইনস্টাগ্রামে ভক্তরা আপ্লুত। অনেকেই লিখেছেন, ‘একেই বলে মাটির কাছাকাছি থাকা।' অন্যজন লেখেন, ‘এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও কি করে এত সাধারণ থাকেন আপনি।' নওয়াজউদ্দিন সিদ্দিকির এই পোস্ট মনে করিয়ে দেয় ২০১৬ সালে তাঁরই একই ধরনের পোস্টের কথা। যেখানে তিনি তাঁর পরিবারের সর্ষে ক্ষেতের ছবি দিয়েছিলেন। সেই সময় তিনি ট্রাক্টর চালাচ্ছেন এবং অন্য কৃষকদের সঙ্গে কথা বলছেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

ছোট বয়েস থেকেই কৃষিকাজ করেন নওয়াজ
নওয়াজউদ্দিন সিদ্দিকি খুব অল্প বয়স থেকেই কৃষিকাজে হাত পাকায় যদিও তাঁর বাবা নওয়াবুদ্দিন সিদ্দিকি চেয়েছিলেন নওয়াজ কৃষিকাজ ছেড়ে শিক্ষালাভ করুক। উত্তরপ্রদেশের বুধানা থেকে অভিনেতা স্নাতক হন। অভিনেতা হওয়ার ইচ্ছা জেগে ওঠায় তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগ দেন।

বলিউডের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন নওয়াজ
নওয়াজ গ্যাংস অফ ওয়াসিপুর, বদলাপুর ও রমন রাঘব ২.০ এবং নেটফ্লিক্স সিরিজের দ্য স্যাকরেড গেমে অসাধারণ অভিনয়ের জন্য সব জায়গা থেকে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি এই অভিনেতার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিশ পাঠানোয় শিরোনামে আসেন নওয়াজ। ২০০৯ সালে আলিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর এবং তাঁদের একটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। নওয়াজকে শেষবারের মতো জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ঘুমকেতুতে অভিনয় করতে দেখা গিয়েছে।
ছবি সৌ:নওয়াজউদ্দিন সিদ্দিকির ইনস্তাগ্রাম ভিডিও
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications