বলিউডে স্বজনপোষণ বিতর্কে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

কঙ্গনা রানাউতের পর এবার স্বজনপোষণ বিতর্কে মুখ খুললেন আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

মুম্বই, ২৪ মার্চ : কয়েকদিন আগে বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত। পরিচালক করণ জোহরকে সরাসরি আক্রমণ করে বলেছিলেন, করণ বলিউডে স্বজনপোষণের সংষ্কৃতিকে বহন করে চলছেন। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল।

এই ঘটনার পরে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে মুখ খুলেছেন। অনেকেই জানিয়েছেন, স্বজনপোষণের শিকার অনেককেই হতে হয়েছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

বলিউডে স্বজনপোষণ বিতর্কে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, আমার মনে হয় না বলিউডে স্বজনপোষণ রয়েছে বলে। নাহলে আমি আজ যে জায়গায় পৌঁছেছি, সেখানে পৌঁছতে পারতাম না।

এখানেই না থেমে নওয়াজ বলেছেন, ভালো কাজ ও প্রতিভাকে চিনতে অনেক সময় বেশি লাগলেও আপনি যথার্থ মূল্য ও মর্যাদা পাবেন।

রইস সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়োনো নওয়াজউদ্দিনের পরবর্তী সিনেমা আসতে চলেছে 'মুন্না মাইকেল'। পরিচালনায় রয়েছেন শাব্বির খান। নওয়াজ ছাড়াও এই সিনেমায় রয়েছেন টাইগার শ্রফ ও প্রথমবার সিনেমায় আসা নিধি আগরওয়াল। আগামী ৭ জুলাই এই সিনেমা মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+