কীভাবে প্রাক্তন মিস ইন্ডিয়াকে বিছানায় নিয়ে গিয়েছিলেন, চাঞ্চল্যকর বয়ান নওয়াজউদ্দিনের

সাম্প্রতিককালে নিজের বইতে একের পর এক বিস্ফোরক তথ্য লিখে আপাতত লাইমলাইটে নওয়াজ। আর লাইমলাইটের কেন্দ্রবিন্দুই হল নওয়াজের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক।

বলিউড ইন্ডাস্ট্রিতে নওয়াজউদ্দিন সিদ্দকির পরিচয় ছিল লাজুক মানুষ হিসাবে। নিজের ফিল্ম ছাড়া অন্য কোনও কারণে লাইমাইটে আসার চেষ্টা তিনি কোনও দিনও করেননি। তবে সাম্প্রতিককালে নিজের বইতে একের পর এক বিস্ফোরক তথ্য লিখে আপাতত লাইমলাইটে নওয়াজ। আর লাইমলাইটের কেন্দ্রবিন্দুই হল নওয়াজের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক। দেখে নেওয়া যাক কী কী তথ্য উঠে এসেছে তাঁর বইতে। বইতে তিনি সাফ জানিয়েছেন , মহিলাদের তিনি নিজের দরকারে কাছে এনেছেন, না হলে তাঁদের ফোনও রিসিভ করতেন না বলে জানিয়েছেন নওয়াজ। তাঁর জীবনী 'অ্যান অর্ডিনারি লাইফ' বইটিতে নওয়াজ তাঁর মহিলা সঙ্গ নিয়ে অনেক কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন।

নিহারিকা সিং -এর সঙ্গে সম্পর্ক

নিহারিকা সিং -এর সঙ্গে সম্পর্ক

ফিল্ম 'মিস লাভলির' শ্যুটিং-এ নওয়াজউদ্দিন ও প্রাক্তন মিস ইন্ডিয়াকে নিহারিকা সিং-এর দেখা হয়। সেই সময়ে নিহারিকাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিহারিকাকে নওয়াজ বলেন, বাড়ি এসে নওয়াজকে যেন নিহারিকা একটু উৎসাহ দিয়ে যান। এরপর নওয়াজ একদিন যান নিহারিকার বাড়ি। গিয়ে দেখেন তাঁর জন্য নিহারিকা অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছেন বাড়ি। নিহারিকাকেও ভীষণ মোহময়ী লাগছিল সেদিন। তারপর নিজেকে আর রুখে রাখতে পারেননি নোয়াজ। বইতে লেখা আছে, কীভাবে দুজনে এক অপরের প্রচি বিহ্বল হয়ে বেডরুমে যান, এবং তারপর তাঁদের ঘনিষ্ঠতার সমস্ত বিবরণ নওয়াজ দিয়েছেন তাঁর বইতে।

 নওয়াজের ওয়ান নাইট স্ট্যান্ড

নওয়াজের ওয়ান নাইট স্ট্যান্ড

নিউ ইয়র্কের 'সোহো' ক্যাফের এক ওয়েট্রেসের সঙ্গে একরাত ছিলেন নওয়াজ। সেই ওয়েট্রেসের সৌন্দর্য নওয়াজকে ভাসিয়ে নিয়ে যায় বলে দাবি করেন নওয়াজ। তারপর সারারাতে তাঁদের কথোপকথোনকেও বইতে লেখেন নওয়াজ।

সুজানকে বিয়ে করতে চেয়েছিলেন!

সুজানকে বিয়ে করতে চেয়েছিলেন!

সুজান নামের এক ইহুদি মেয়েরও প্রেমে পড়েছিলেন নওয়াজ। সেটিকে বেশ সিরিয়াস রিলেশনের তকমা দিয়েছেন নওয়াজ। নিউ জার্সি থেকে এসে সেই মহিলা নওয়াজের সঙ্গে থাকতেও শুরু করেছিলেন। নওয়াজ তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন, তবে মেয়েটির বিয়ের বিষয়ে বেশ কিছুটা আপত্তি থাকায় তা হয়ে ওঠেনি।

 নিহারিকার সঙ্গে ডবল টাইমিং

নিহারিকার সঙ্গে ডবল টাইমিং


নিউ ইয়র্কে চলে গিয়েও সুজান যোগাযোগ রেখেছিলেন নওয়াজের সঙ্গে। এদিকে, সেই সময়ে 'মিস লাভলি'-র শ্যুটিং এ নিহারিকা সিং এর সঙ্গে প্রেম করছেন নওয়াজ। বিষয়টি জানতে পেরে , নওয়াজের মেল থেকে সুজানকে রিপ্লাই করতে শুরু করেন খোদ নিহারিকা। তখনই সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় নওয়াজের।

 আত্মহত্যা করবেন ভেবেছিলেন

আত্মহত্যা করবেন ভেবেছিলেন

এরপর গার্লফ্রেন্ড সুনীতার সঙ্গে ব্রেক আপের পর একটা সময়ে আত্মহত্যা করবেন ভেবেছিলেন নওয়াজ। কিন্তু শেষমেশ তা করেত গিয়েও করেননি তিনি। তখন তিনি স্থির করেনেন যে, আর কখনও কোনওদিনও তিনি কোনও সম্পর্কের বিষয়ে সিরিয়াস হবেন না। এমনকী তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ককেও সেভাবে গুরুত্ব দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+