'পিকচার অভি বাকি হ্যায়' পোস্টে নবাব মালিকের খোঁচা কাকে! শাহরুখ তনয়ের জামিনে অভিনেতার 'ডায়লগ' টুইটে কোন বার্তা

২৮ অক্টোবর কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাহরুখের বাসভবন 'মন্নত'। অনেকেই বলছেন শাহরুখের 'মন্নত'(মানত) কার্যত সফল হয়েছে ২৮ অক্টোবর আদালতের রুদ্ধশ্বাস যুদ্ধে। এদিকে, শাহরুখ পুত্র আরিয়ান মাদক মামলায় গতকাল মুক্তি পেলেও এখনও জেল থেকে ছাড়া পেয়ে ঘরে ফেরেননি তিনি। এদিকে, আরিয়ানের মুক্তির খবর পেয়ে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের টুইট ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এর আগে তিনি পর পর বিস্ফোরক টুইটে কার্যত পারদ চড়িয়েছেন। এবার নবাব মালিকের নিশানায় কে, তা নিয়ে রয়েছে জল্পনা।

নবাব মালিকের খোঁচা

নবাব মালিকের খোঁচা

'ওম শান্তি ওম' ছবিতে শাহরুখ খানের বিখ্যাত একটি ডায়লগ ছিল 'পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত..'। ঠিক সেই ডায়লগকে সামনে রেখেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক, আরিয়ান খানের জামিন হতেই একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন,'পিকচার অভি বাকি হ্যায়'। অনেকেই মনে করছেন মহারাষ্ট্রের এই মন্ত্রী কার্যত এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকেই টার্গেট করে এমন বক্তব্য লিখেছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নবাব মালিক ও সমীর ওয়াংখেড়ের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে আরিয়ান মামলা নিয়ে। নবাবের পর পর বিস্ফোরক টুইটের পর থেকে সমীরের চাকরিতে প্রবেশ ও তাঁর ধর্মীয় পরিচিতি নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

মন্নত-এ তখন ছিলেন না শাহরুখ

মন্নত-এ তখন ছিলেন না শাহরুখ

উল্লেখ্য, আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সেই শুনানি টানা বৃহস্পতিবার পর্যন্ত চলে। সেদিনই বম্বে হাইকোর্ট আরিয়ান খানকে জামিনে মুক্তি দিয়েছে। এদিকে, কার্যত কোর্ট রুমের রুদ্ধশ্বাস শেষ ওভারে বাজিমাত করে দেন বাজিগর ! মাদক মামলায় ছেলে আরিয়ানের জামিনকে কার্যত পাখির চোখ করে নিজের সমস্ত শ্যুটিং শিডিউল বাতিল করে আইনি বিষয়টি নিয়ে ঝাঁপিয়ে পড়েন 'পিতা' শাহরুখ। শেষকালে আইনজীবীও বদল করেন তিনি। ময়দানে নামেন মুম্বইয়ের দাপুটে আইনজীবী মুকুল রোহতগি। মাদক মামলায় জামিনে মুক্তি পান আরিয়ান। আর বৃহস্পতিবার কোর্টরুমে যতক্ষণ এই মামলা চলে ততক্ষণ আরিয়ান ছিলেন একটি হোটেলে। সেখানে তাঁর সঙ্গে ছিল আরিয়ান মামলার লিগাল টিম।

নবাব বনাম ওয়াংখেড়ে

নবাব বনাম ওয়াংখেড়ে

এদিকে, আরিয়ান কাণ্ডে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি তদন্তে প্রভাব ফেলছেন বলে এনসিবি অভিযোগ তুলেছে। অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ সমীর চাকরি পাওয়ার জন্য নিজের ধর্মীয় পরিচিতি সংক্রান্ত নথি জাল করেছেন। এই অভিযোগে গতকালই জনৈক আইনজীবী মুম্বইয়ের এক পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। আরিয়ান মামলার শুনানির সময়ই এই অভিযোগ দায়ের হয় বলে খবর। এই পরিস্থিতিতে নবাব মালিকের টুইট যে বেশ ইঙ্গিতবহ তা বলাই বাহুল্য।

আরিয়ান কাণ্ডে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নবাব

আরিয়ান কাণ্ডে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নবাব

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের দাবি, যাতে বলিউডকে মহারাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়া যায়, তার চেষ্টায় ষড়যন্ত্র করছে বিজেপি। তাঁর দাবি, মহারাষ্ট্রে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাবা বসানো লক্ষ্য রয়েছে বিজেপির। আরিয়ান কাণ্ডের পর এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন এই মারাঠা মন্ত্রিসভার মন্ত্রী। এদিকে, গোটা পরিস্থিতি নিয়ে সমীর ওয়াংখেড়ের পরিবার সন্ত্রস্ত বলে জানিয়েছেন তাঁরা। সমীরের স্ত্রী কীর্তি জানিয়েছেন, বালাসাহেব ঠাকরে জীবীত থাকলে এমনটা হত না। অন্যদিকে সমীরের বোন ইয়াসমিন ইতিমধ্যেই নিরাপত্তা চেয়ে , প্রাণহানির ভয় নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

 সমীর বনাম নবাব

সমীর বনাম নবাব

এদিকে যেভাবে আরিয়ান খান কাণ্ড ঘিরে গোটা পরিস্থিতির গতি প্রকৃতি এগিয়ে যাচ্ছে, তাতে রীতিমতো কঠিন অবস্থায় পড়েছেন এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ে। তাঁর প্রাক্তন স্ত্রী ও সেই প্রথম বিয়ে কোন ধর্মমতে হয়েছে তা নিয়ে কাটা ছেঁড়া শুরু হয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী অভিযোগ তোলার পরই। এদিকে, জানা যাচ্ছে সমীর ওয়াংখেড়ের প্রাক্তন শ্বশুর জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে সমীরের বিয়ে মুসলিম মতে হয়। তিনি বলে, সম্পূর্ণ মুসলিম পরিবারে তিনি মেয়ের বিয়ে দিয়েছিলেন। এদিকে, বিয়েতে যিনি কাজি ছিলেন তিনিও জানিয়েছেন যে সমীর ও তাঁর প্রাক্তন স্ত্রী শাবানার বিয়ে সম্পূরম মুসলিম মতে হয়। নয়তো এই বিয়ের বৈধতাই থাকত না। এই জায়গা থেকে প্রশ্ন উঠছে সমীরকে নিয়ে। যদিও সমীর ও তাঁর পরিবারের দাবি, তাঁর মা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। সেই কারণেই এই বিয়ে ইসলাম পরিবারে সমীরের মায়ের ইচ্ছাতেই হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+