আরিয়ানের জামিনের শুনানি ঘিরে পারদ চড়ার মাঝেই বেনামী চিঠি নিয়ে বিস্ফোরক নবাব মালিক

বম্বে হাইকোর্টে এদিন শুনানি রয়েছে আরিয়ান খানের জামিনের। এর আগে আরিয়ানকে বিশেষ আদালত মাদক মামলায় জামিন দেয়নি। গত ২ রা অক্টোবর থেকে গ্রেফতার হওয়া আরিয়ান আপাতত জাামিনের অপেক্ষায়। এদিকে, দিওয়ালির আগে ছেলেকে ঘরে ফেরাতে যখন মুখিয়ে আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরিবার, তখন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, তাঁর বাড়িতে এসে পৌঁছেছে একটি বিস্ফোরক চিঠি। যেখানে একাধিক দাবি করা হচ্ছে।

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ

নবাব মালিক এদিন অভিযোগ তুলেছেন এনসিবির জোনাল কর্তা তযথা আরিয়ান খানকে পাকড়াওকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। নবাবের দাবি, সমীর ওয়াংখেড়ে এর আগে এক দলিত অফিসারের চাকরি কেড়ে নেন। উল্লেখ্য, ইতিমধ্যেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারির পর থেকে বিভিন্ন কারণে সমীর ওয়ংখেড়ের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তও করছে এনসিবি। এরই মাঝে নবাব মালিক অভিযোগ তুলেছেন সমীরের বিরুদ্ধে।

বেনামী চিঠি

বেনামী চিঠি

এদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, তাঁর কাছে একটি বেনামী চিঠি এসেছে। সেই চিঠির বিষয়ে তিনি খুবই শিগগিরই সকলকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন। তবে কে বা কোন এনসিবি অফিসার তাঁকে এই চিঠি পাঠিয়েছেন তা নিয়ে নবাব মালিক কিছু জানাননি। তিনি নিজেও বিষয়টি জানেনা বলে জানিয়েছেন।

আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট ও সমীরের পরিস্থিতি

আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট ও সমীরের পরিস্থিতি

এদিকে, আরিয়ান খানের হোটয়াটস অ্যাপ চ্য়াট ঘেঁটে এনসিবি একাধিক তথ্য পেয়েছে বলে জানা গিয়েছে। সেখানে কোকেন নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর মিলেছে। এছাড়াও এনসিবিকে নিয়েও হাসাহাসি করে মশকরার সুরে আরিয়ান চ্যাট করেছেন বলে জানা গিয়েছে। এদিকে আজই বম্বে হাইকোর্টে রয়েছে আরিয়ানকাণ্ডে জামিনের আবেদনের শুনানি। যেখানে শাহরুখ পুত্রের হয়ে আইনি মামলায় নামছেন আইনজীবী মুকুল রোহতগি। এদিকে আজ বম্বে হাইকোর্টে যাতে আরিয়ান খান মাদক মামলায় জামিন না পান তারদিকে তাকিয়ে ঘুঁটি সাজাচ্ছে এনসিবি। তাদের দাবি এই মামলায় আরিয়ানদের আরএ জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এদিক, মাদক মামলায় গ্রেফতার ছেলেকে দিওয়ালির আগে ঘরে ফিরিয়ে আনতে তৎপর শাহরুখ গোষ্ঠী। সেই জায়গা থেকে আরিয়ানের মামলায় শুনানির দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

সমীরকে জিজ্ঞাসাবাদ ও আরিয়ান

সমীরকে জিজ্ঞাসাবাদ ও আরিয়ান

এদিকে বুধবারই সমীর ওয়াংখেড়েকে ঘুষকাণ্ডের অভিযোগে জেরা করা হবে বলে জানা গিয়েছে। আরিয়ানকাণ্ডে ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন সমীর। এদিকে, এক ২৬ কোটি টাকার ডিল সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে প্রত্যক্ষদর্শীর তরফে। এই পরিস্থিতিতে সমীরকে বুধবার থেকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করা হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে গোটা মামলার মোড় কোনদিকে ঘোরে সেদিকে তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+