National Film Awards 2023: সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার হাতে নিলেন আলিয়া, দর্শকাসনে উচ্ছ্বাস রণবীরের
স্ত্রীর সাফল্যের উচ্ছ্বাসে মগ্ন রণবীর কাপুর। দিল্লিতে আলিয়া ভাটের হাতে যখন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক তখন দর্শকাসনে বসে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেতা রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। তাঁর সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কীর্তি শ্যাননও। মিলি ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ছবিতে স্যারোগেট মাদারের ভূমিকায় অভিনয় করেছিলেন কীর্তি।

সোমবার রাজধানী দিল্লিতে সেই পুরস্কার হাতে তুলে দেওয়া হয় দুই অভিনেত্রীর। স্ত্রী আলিয়া ভাট জাতীয় পুরস্কার পাবেন বলে তাঁর সঙ্গে গিয়েছিলেন অভিনেতা রণবীর সিং। রেডকার্পেটে তাঁদের দুজনকেই পাশাপাশি দেখা গিয়েছিল। রেড কার্পেটে আলিয়া ইন্টারভিউ নেওয়ার সময় রণবীর কাপুরকেও ফ্রেম বন্দি করেছিল মিডিয়া। কিন্তু রণবীর সেখানে কিছুক্ষণ থাকার পর চলে যান। যাতে স্ত্রীর উপরে লাইম লাইট পুরোটাই থাকে সেকারণে এটা বলা হয়েছিল।
#WATCH | "It is a big moment...I am very grateful..," says Alia Bhatt after receiving the Best Actress Award for 'Gangubai Kathiawadi', at the National Film Awards. pic.twitter.com/B3y8iWXqAo
— ANI (@ANI) October 17, 2023
তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন আলিয়ার হাতে জাতীয় পুরস্কার তুলে দিচ্ছিলেন তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন রণবীর কাপুর। মোবাইল হাতে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। অগাস্ট মাসে ঘোষণা করা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। আজ দিল্লিতে তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।












Click it and Unblock the Notifications