বছর শেষের মুহূর্তে জোর বিতর্কে সলমন ও শিল্পা, শুরু হতে পারে মামলা

সলমন-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের জবাব তলব করল অনগ্রসর জনজাতীদের জাতীয় কমিশন। এমনকী, এই ঘটনায় শিল্পা শেঠী সম্পর্কেও জবাব তলব করা হয়েছে।

বিতর্ক যেন পিছু ছাড়ে না সলমন খান-এর। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সলমন খান ও ক্যারিনা কাইফ অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি। কিন্তু, তার একদিন আগেই সলমন-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের জবাব তলব করল অনগ্রসর জনজাতীদের জাতীয় কমিশন। এমনকী, এই ঘটনায় শিল্পা শেঠী সম্পর্কেও জবাব তলব করা হয়েছে। জবাব চাওয়া হয়েছে দিল্লি ও মুম্বই পুলিশ কমিশনারের কাছেও।

বছর শেষের মুহূর্তে জোর বিতর্কে সলমন ও শিল্পা, শুরু হতে পারে মামলা

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। সোশ্যাল মিডিয়ায় সলমন ও শিল্পার দু'টি পুরনো ভিডিও চ্যাট-শো ভাইরাল হয়ে যায়। একটি ভিডিও-তে সলমনকে একটি বিশেষ গানের সঙ্গে নাচতে অনুরোধ করা হয়েছিল। সলমন নাচতে না চেয়ে বলেন, 'এই নাচটা নাচলে তাঁকে ভাঙ্গীদের মতো দেখতে লাগবে।' অন্য একটি ভিডিও-তে শিল্পাকে প্রশ্ন করেছিলেন শো-এর অ্যাঙ্কর। তিনি জানতে চেয়েছিলেন বাড়িতে থাকেল মেকআপ ছাড়া তাঁকে দেখতে কেমন? এই উত্তরে শিল্পা জানান, তাঁকে দেখতে অনেকটা ভাঙ্গীদের মতো।

আসলে 'ভাঙ্গী' মানে পিছিয়ে পড়া জনজাতি। যারা সুইপারের কাজ করেন এবং কোথাও কোথাও তাঁদের অচ্ছুৎ বলে গণ্য করা হয়। সলমন ও শিল্পা-র পুরনো ভিডিও চ্যাট শো-তে রাজস্থানের আদিবাসীদের বাল্মিকী সমাজ প্রবলভাবে ক্ষুব্ধ হয়। এরপরই এই বাল্মিকী সমাজের একটি সংগঠন দক্ষিণ দিল্লিতে সলমন ও শিল্পার বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। রাজস্থানের আজমেঢ় জেলায় সলমনদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। সেখানে সলমন ও শিল্পার পোড়ানো হয় কুশপুতুল।

সমস্যা আরও বাড়ে অনগ্রসর জনজাতীদের জাতীয় কমিশন বিষয়টিতে হস্তক্ষেপ । যদিও, এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সলমন খান ও শিল্পা শেঠী। অনগ্রসর জনজাতীর জাতীয় কমিশন ৭ দিনের মধ্যে এই বিতর্কে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রককে। একই সময়ের মধ্যে জবাবদিহি করতে হবে দিল্লি ও মুম্বই পুলিশ কমিশনারকে। সেকথাও অনগ্রসর জনজাতির জাতীয় কমিশন জানিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+