গাড়িবন্দি হয়ে চরম হেনস্থার শিকার ইমন! ফেসবুক লাইভে মুখ খুললেন সঙ্গীতশিল্পী
সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্তর সঙ্গে কয়েক মাস আগেই এক চরম হেনস্থার ঘটনা ঘটে। পুলিশের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানে অশ্রাব্য কটুক্তি করা হয় মেখলাকে।
সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্তর সঙ্গে কয়েক মাস আগেই এক চরম হেনস্থার ঘটনা ঘটে। পুলিশের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানে অশ্রাব্য কটুক্তি করা হয় মেখলাকে। এবার প্রায় এই রকমের হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীরক শো ছিল নদিয়ার কৃষ্ণনগরে। সন্ধ্যে সাতটা থেকে তাঁর শো শুরু হওয়ার কথা ছিল। সময় মতো পৌঁছে ছিলেন ইমনও। তাঁকে যে ঘরে বসতে দেওয়া হয় , সেখানে চা পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি আয়োজকদের তরফে। তাঁদের সঙ্গে দেখা করতে আসেসনি আয়োজকদের মধ্যে কেউই। এরপর সন্ধ্যে আটটা পর্যন্ত সেই বদ্ধ ঘরে অপেক্ষা করেন ইমন ও তাঁর মিউজশিয়ান সঙ্গীরা। এরপর রাত দশটাক খানিক আগে স্টেজে উঠে একটি গান করেন ইমন। কারণ , শোয়ের জন্য তাঁরা সন্ধ্যে সাতটা থেকে দেড়ঘণ্টা সময় দিয়েছিলেন উদ্যোক্তাদের। এরপর কী ঘটেছে তা ফেসবুক লাইভে জানান ইমন।
এদিকে, উদ্যোক্তারা ইমনকে ১৫ হাজার টাকা আগাম দিয়েছিলেন। শোয়ের বাকি টাকা ইমন দাবি করেন গান গেয়ে নিচে নেমে যাওয়ার পর। আর তখনই তাঁর গাড়ি আটকে চলে অশ্রাব্য কথা। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। বিষয়টি পুলিশকে জানাবেন ইমন, বলে দাবি করেছেন গায়িকা।












Click it and Unblock the Notifications