কবিগুরুর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তৈরি হতে চলেছে বায়োপিক। আর সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

আর্জেন্তিনীয় পরিচালক পাবলো সিজার গোয়ায় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে তাঁর এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই "থিঙ্কিং অব হিম" নামে এই সিনেমার শ্যুটিংও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

কবিগুরুর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ

পরিচালক সিজার জানিয়েছেন, শান্তি নিকেতন ও আর্জেন্তিনায় এই সিনেমার শ্যুটিং হবে। ১৯২৪ সালটিকে কেন্দ্র করে সিনেমার শ্যুটিং হবে। যে সময়ে কবির বয়স ছিল ৬৩ বছর। এর মধ্যে কিছু দৃশ্য রঙীন ও কিছু প্রয়োজন মতো সাদা-কালো হবে।

পরিচালক হিসাবে সিজার যথেষ্ট পরিচিত নাম। ব্যাঙ্কস, হুনাবকু ইত্যাদি খ্যাতি সম্পন্ন সিনেমা তৈরি করেছেন। ভারতে এসে তিনি নাসিরুদ্দিন শাহকে রাজি করিয়েছেন এমন চরিত্রে অভিনয় করার জন্য।

জানা গিয়েছে, পরিচালক সিজার রবীন্দ্রনাথ ঠাকুরের গুণমুগ্ধ। ৩৪ বছর বয়সে ভারতে এসে তিনি শান্তিনিকেতনে যান ও কবিগুরুর শিক্ষণপদ্ধতি দেখে মুগ্ধ হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+