সলমনের ছবি নিয়ে তোপ নাসিরুদ্দিনের! ভারতীয় চলচ্চিত্র ঘিরে চরম আক্রমণ
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নামী ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। অন্যদিকে, বলিউডের 'সুলতান' সলমনের ভক্ত সংখ্যা ও জনপ্রিয়তাও নেহাত কিছু কম নয়। এবার, সেই সলমনের ছবি নিয়েই তোপ দাগলেন নাসিরুদ্দিন শাহ।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নামী ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। অন্যদিকে, বলিউডের 'সুলতান' সলমনের ভক্ত সংখ্যা ও জনপ্রিয়তাও নেহাত কিছু কম নয়। এবার, সেই সলমনের ছবি নিয়েই তোপ দাগলেন নাসিরুদ্দিন শাহ।

এক সাক্ষাৎকারে ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে মন্তব্য করতে গিয়ে সলমন খান বলেন, ভবিষ্যতে মানুষের দেখা উচিত একবার ২০১৮ সালের ভারতীয় চলচ্চিত্র কেমন ছিল। ভবিষ্যতের দর্শক যেন ২০০ বছর পরে গিয়ে শুধুমাত্র সলমনের ছবি দেখেই ভারতীয় চলচ্চিত্রকে বিচার না করেন। এই ৬৮ বছরের অভিনেতাকে দেখা যেতে চলেছে সঞ্জীব ভিগের ছবি 'রোগান জোশ'-এ। রোগান জোশ ছবিটি র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ জানান, সবসময়েই লড়াকু ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করতে তিনি ভালোবাসেন। বিশেষত নতুনদের সঙ্গে কাজে মেতে থাকতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন।
এদিকে, নাসিরুদ্দিন শাহ এদিন ভারতীয় চলচ্চিত্রের গতিপ্রকৃতি নিয়ে কথা বলার সময় জানান, সিনেমা কিছুতেই সমাজকে পরিবর্তন করে দিতে পারে না, এটা তিনি বিশ্বাস করেন। পাশাপাশি, তিনি আজও প্রশ্ন তোলের সিনেমার শিক্ষা দেওয়ার ক্ষমতাকে ঘিরে। তিনি বলছেন. 'মানুষ সিনেমা দেখে আর ভুলে যায়..। '












Click it and Unblock the Notifications