তালিবান প্রসঙ্গে ভারতীয় মুসলিমদের নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
তালিবান প্রসঙ্গে ভারতীয় মুসলিমদের নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ
আফগানিস্তানে তালিবান হামলা নিয়ে এখন উত্তাল গোটা বিশ্ব। তালিবানদের সমালোচনায় আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ যথেষ্ট সরব। এবার সেই তালিকায় নাম যোগ হল বলিউডের বরিষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহের। বর্তমানে নাসিরুদ্দিন তাঁর অভিনয়ের চেয়ে বেশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নিয়ে খবরে রয়েছেন। বুধবার একটি ভিডিও শেয়ার করে অভিনেতা রীতিমতো তালিবানদের সমালোচনা করেছেন। শুধু তাই নয়, অভিনেতা ভারতীয় মুসলমানদের তীব্র সমালোচনা করেছেন, যারা তালিবানদের 'জয়’ নিয়ে আনন্দোৎসবে মেতেছে।

তালিবানদের সমালোচনায় সরব অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই নাসিরুদ্দিন শাহ যেমন নেটিজেনদের সমর্থন পেয়েছেন তেমনি কেউ কেউ আবার তালিবানদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গীকে সমালোচনাও করেছেন। ভিডিওতে নাসিরুদ্দিন শাহকে বলতে শোনা গিয়েছে, 'আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা পুনর্দখল গোটা বিশ্বের কাছে যেমন উদ্বেগের বিষয়, তেমনি এই বর্বরদের ফিরে আসেয় ভারতীয় মুসলমানদের কিছু অংশের উচ্ছ্বাস-উদযাপনও কম বিপদের নয়।' নাসিরুদ্দিন শাহ ভারতের সব মুসলিমদের কাছে আর্জি জানিয়েছেন যে ভারতীয় মুসলমানদের এবার নিজেদের প্রশ্ন করা উচিত, তাঁরা তাঁদের ধর্ম সংস্কার করতে চায় নাকি পুরনো বর্বরতার সঙ্গে বসবাস করতে চায়।

নাসিরুদ্দিন শাহ চিন্তিত
এই ভিডিওতে নাসিরুদ্দিন তাঁর মনের আশঙ্কা ও উদ্বেগকে সকলের সামনে তুলে ধরেছেন। তিনি ভারতের সঙ্গে অন্যান্য দেশের মুসলিমদের ইসলাম অধ্যয়নের পার্থক্যকে সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে 'ভারতীয় ইসলাম' সবসময়ই অন্যদের চেয়ে ভিন্ন। তিনি ভিডিওতে বলেছেন, 'ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এমন দিন যেন দেখতে না হয়, যে সত্যিকারের ইসলামকে আমরা আর চিনতেই পারলাম না।' অভিনয়ে সিদ্ধহস্ত নাসিরুদ্দিন শাহ-এর স্পষ্ট বক্তব্য, 'আমি নিজে হিন্দুস্তানি মুসলমান। আর ঠিক যেমন মিরজা গালিব বহু যুগ আগে বলে গেছেন, আল্লাহমিয়ার সঙ্গে আমার সম্পর্ক এমনই যে সিয়াসি মজহবের কোনও প্রয়োজন আমার নেই।' নাসিরুদ্দিন শাহরের এই বার্তা টুইটারে ভাইরাল।

নেটিজেনদের প্রতিক্রিয়া
টুইটারে শেয়ার করা নাসিরুদ্দিন শাহের এই ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন এবং অভিনেতার বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার নাসিরুদ্দিনের তালিবান প্রসঙ্গ নিয়ে কথা বলা পছন্দ করেননি, তাঁরা জানিয়েছেন যে তিনি যেন তাঁর অভিনয় নিয়েই থাকেন এবং যে বিষয়ে কিছু জানেন না সে বিষয়ে কথা না বলাই ভালো।

তালিবান দখল আফগানিস্তানে
প্রসঙ্গত, গত ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন আফগানিস্তানে ফের ক্ষমতায় ফেরে তালিবান। সে দেশের সরকারকে গদি থেকে সরিয়ে গোটা দেশে নিজেদের ভয় ও সন্ত্রাসের ক্ষমতাকে কায়েম করে। আফগানিস্তানে সুশাসন নিশ্চিত করতে মার্কিন সেনার নজরদারি ছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই মার্কিন সেনারা ধীরে ধীরে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আফগানিস্তান ফের দখল করে নিল তালিবানরা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications