অনুপম খেরের রক্তেই 'ক্লাউন', সিএএ নিয়ে চড়া আক্রমণ নাসিরুদ্দিনের, দেখুন ভিডিও
অনুপম খেরের রক্তেই 'ক্লাউন', সিএএ নিয়ে চড়া আক্রমণ নাসিরুদ্দিনের, দেখুন ভিডিও
অভিনেতা অনুপম খেরকে ক্লাউন এবং সাইকোফ্যান্টিক বলে আক্রমণ করলেন অপর অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নাসিরুদ্দিন শাহ এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। তিনি অনেক বড় অভিনেতা, অভিনেত্রীদের এব্যাপারে নীরব থাকার সমালোচনা করেন।
|
অনুপম খের হলেন 'ক্লাউন'
অনুপম খেরকে আক্রমণ করতে গিয়ে নাসিরুদ্দিন শাহ তাঁকে ক্লাউন বলে আক্রমণ করেন। অনুপম খেরকে এব্য়াপারে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর সমসাময়িক এটিআইআই এবং এনএসডিতে তাঁর সাইকোফ্যান্টিক আচরণ সম্পর্কে বলতে পারবেন বপলেও মন্তব্য করেন তিনি। অনুপম খেরে রক্তেই তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দীপিকা পাড়ুকোনের প্রশংসা
দীপিকা পাড়ুকোনের জেএনইউতে যাওয়ার ঘটনারও প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত ৫ জানুয়ারি জেএনইউতে বহিরাগতরা হামলা চালায়। এরপর নিজের ছবি 'ছপাক' প্রকাশ হওয়ার দুদিন আগে তিনি জেএনইউতে গিয়েছিলেন। ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের সঙ্গেও কথা বলেছিলেন।

বর্তমান চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের সম্পর্কে
বর্তমান চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রবীণ এই অভিনেতা মাসান, গালি বয় ছবির প্রশংসা করেন। ডিরেক্টর অনুরাগ কাশ্যপেরও প্রশংসা করেন তিনি।

সিএএ বিরোধী বিক্ষোভ মানুষকে একত্রিত করেছে
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ দেশের মুক্ত মনা মানুষদের একত্রিত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications