এবার ভোজপুরীতে মোদীর বায়োপিক তৈরি হবে !নেপথ্যে কোন মহাতারকা
নরেন্দ্র মোদী মোদীর জীবনী নিয়ে ফিল্ম আগেও হয়েছে। বলিউডে তাঁর বায়োপিক ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল নির্বাচনী প্রচারের সময়। সেই ছবিতে বিবেক ওবেরয়কে দেখা যায় প্রধানমন্ত্রীর ভূমিকায়।
নরেন্দ্র মোদী মোদীর জীবনী নিয়ে ফিল্ম আগেও হয়েছে। বলিউডে তাঁর বায়োপিক ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল নির্বাচনী প্রচারের সময়। সেই ছবিতে বিবেক ওবেরয়কে দেখা যায় প্রধানমন্ত্রীর ভূমিকায়। এছাড়াও ওয়েবের পর্দাতেও আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।

তবে এবার ভোজপুরীতে আসতে চলেছে নরেন্দ্র মোদীর বায়োপিক। বিজেপির দুঁদে নেতাক নিয়ে এবার ছবি করার ভাবনা রয়েছে ভোজপুরী নায়ক রবি কিষেণের। এমনই তথ্য জানিয়েছেন খোদ এই ভোজপুরী নায়ক রবি কিষণ। তিনি জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকায় ভোজপুরী ফিল্মের জন্য একটি বিলাসবহুল স্টুডিও গড়ে তোলা হবে। আর সেই প্রসঙ্গেই তিনি বলেন, নরেন্দ্র মোদীর সম্পর্কে গোবলয়ের মানুষকে আরও বেশি অবহিত করতে তিনি তৈরি করতে চলেছেন ভোজপুরী ভাষায় প্রধান মন্ত্রীর বায়োপিক।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন। এই ভোজপুরীতে অটলবিহারি বাজপেয়ী ও স্বামী বিবেকানন্দের বায়োপিক বানানোর পরিকল্পনাও করছেন রবি কিষণ। রবি কিষণ জানান, শুধু ফিল্মের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব হিসাবে নয়, তিনি চান একজন উপযুক্ত রাজনৈতিক নেতা হিসাবে জনতার সেবা করতে।












Click it and Unblock the Notifications