'নাকাব'-এ শাকিব! মুক্তি পেল ছবির পোস্টার
বাংলাদেশের নামী অভিনেতা শাকিব খান টলিউডেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম নেই। আর এই তারকার সাম্প্রতিক ছবি 'নাকাব'। মুক্তি পেল ছবির পোস্টার।
বাংলাদেশের নামী অভিনেতা শাকিব খান টলিউডেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম নেই। আর এই তারকার সাম্প্রতিক ছবি 'নাকাব'। মুক্তি পেল ছবির পোস্টার।

অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের মতো নামী অভিনেত্রীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে শাকিবকে। বাংলাদেশের হট অ্যান্ড হ্যাপনিং এই সুপারস্টারের পরবর্তী টলিউড ফিল্ম 'নাকাব'। ছবিটির পরিচালনা করেছেন রাজীব কুমার। উল্লেখ্য এই প্রথমবার টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কোনও ছবিতে দেখা যেতে চলেছে শাকিবকে।
অপেক্ষার অবসান।
— SVF (@SVFsocial) July 22, 2018
Presenting the Official Poster of #Naqaab , starring @ShakibKhanBD , @nusratchirps , @sayantika12 and directed by @kumarrajib8 . pic.twitter.com/fhP4wuQauC
'নাকাব' একটি খুনের ঘটনা নিয়ে তৈরি ছবি। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। ছবিতে দেখানো হয়েছে এক খুনের মামলায় জড়িয়ে পডেন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করেত ক্রমেই লড়াই চালিয়ে আন শাকিব। আর তাঁর এই লড়াইয়ের বিভিন্ন ধাপে আসেন সায়ন্তিকা ও নুসরত। ছবিতে এই তিন তারকা ছাড়াও রয়েছেন রুদ্ধনীল ঘোষও সুদীপ মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications