যৌন হেনস্থার জের, 'হাউসফুল ৪' - এ নানার জায়গার রাণা! জোর জল্পনা
২০০৮ সালের এক ঘটনাকে ঘিরে যৌন হেনস্থার অভিযোগে ফের সরব হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই অভিযোগ থেকে দেখা যায় বলিউডে 'মিটু মুভমেন্ট'-এর নতুন রূপ।
২০০৮ সালের এক ঘটনাকে ঘিরে যৌন হেনস্থার অভিযোগে ফের সরব হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই অভিযোগ থেকে দেখা যায় বলিউডে 'মিটু মুভমেন্ট'-এর নতুন রূপ। তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকরকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আর তার ভিত্তিতেই সম্ভবত 'হাউসফুল ৪' থেকে বাদ পড়তে চলেছেন নানা।

নানার জায়গায় আসতে চলেছেন রানা। 'বাহুবলী' খ্যাত রানা দাগ্গুবাটি সম্ভবত নানা পাটেকরের জায়গায় আসতে চলেছেন। জানা গিয়েছে, 'হাউসফুল ৪' এ নানা পাটেকরের জায়গায় সম্ভবত আসতে পারেন রাণা দাগ্গুবাটি। মি টু বিতর্ক ঘিরে ক্রমেই এই বিষয়টি নিয়ে বিতর্ক চরমে উঠেছে।
উল্লেখ্য়, মি টু বিতর্কের জেরে পরিচালক সাজিদ খান থেকে সঙ্গীত শিল্পী কৈলাস খের পর্যন্ত একাধিক তারকার নাম উঠে এসেছে । আর সেই তালিকার শুরুতেই রয়েছেন নানা পাটেকর। ২০০৮ সালে ফিল্ম 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিং এর সময় নানা পাটেকর তনুশ্রী দত্তকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। আর সেই অভিযোগের জের এসে পড়ে নানা অভিনীত ফিল্ম 'হাউসফুল ৪ '-এ।












Click it and Unblock the Notifications